ঢাকা, ২৯ অক্টোবর : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যুক্তরাজ্যে শারীরিক পরীক্ষা শেষে আজ দেশে ফিরছেন।
রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ আজ বাসস’কে বলেন, ‘রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আগামীকাল সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।’
তিনি বলেন, রাষ্ট্রপতি হামিদ যুক্তরাজ্যে তাঁর স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু চিকিৎসার জন্য ৮ দিনের সফর শেষে গতকাল রাতে ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন।
রাষ্ট্রপতি মোরফিল্ডস আই হসপিটালে চক্ষু চিকিৎসা ও বুপা ক্রোমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে গত ২১ অক্টোবর ঢাকা ত্যাগ করেন।
রাষ্ট্রপতি আজ দেশে ফিরছেন
