লক্ষ্মীপুরের কমলনগরে অগ্নিকান্ডে ১০টি দোকান ভস্মীভূত

লক্ষ্মীপুর, ১১ অক্টোবর : জেলার কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে মঙ্গলবার রাত ১২টায় বৈদ্যতিক শর্ট র্সাকিট থেকে অগ্নিকান্ডে ১০ টি দোকান ভস্মীভূত হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানায় বিসমিল্লাহ্ টেলিকম বৈদ্যতিক শট র্সাকিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় মূহুর্তেই আগুন আশ পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় ৭টি কাপড় দোকান, ১টি র্ফামেসী, ১টি মুদি দোকানসহ ১০টি দোকান।
লক্ষ্মীপুর ও রামগতি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয় লোকজন দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রেজাউল বিষয়টি নিশ্চিত করেছে। তাৎক্ষণিক ক্ষয়তির পরিমাণ নির্ণয় করা যায়নি।

Related posts

Leave a Comment