স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে। এক বিবৃতিতে আইসিসি এই তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবারের হাই ভোল্টেজ ম্যাচে আইসিসি কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে সতর্ক করা হয়েছে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ও আফগান তারকা মুজিব উর রহমানকে। নতুনভাবে আইসিসি কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে এক বছরের মধ্যে শাহজাদের ডিমেরিট পয়েন্ট চারে পৌঁছেছে। নতুন ভাবে আইন ভঙ্গের দায়ে শাহজাদকে বাছাইপর্বের দুটি ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি ১৫ শতাংশ জরিমানা ও এক ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে।
গত ডিসেম্বরে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি২০ ম্যাচে শাহজাদকে ম্যাচ ফির শতভাগ জরিমানা করার পাশাপাশি তিন ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছিল।
নতুন করে জিম্বাবুয়ের বিপক্ষে এক পয়েন্ট যোগ হয়ে চার ডিমেরিট পয়েন্টের কারনে ৭.৬ কোড অনুযায়ী শাহজাদকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে হংকং ও নেপালের বিপক্ষে দুটি ম্যাচে শাহজাদ খেলতে পারছেননা।
এই নিষেধাজ্ঞার পরেও শাহজাদের ডিসিপ্লিনারি রেকর্ডে চার ডিমেরিট পয়েন্ট রেকর্ড থাকবে। আগমী এক বছরের মধ্যে আবারো আইন ভঙ্গেও দায়ে দোষী সাব্যস্ত হয় তবে তার রেকর্ডে আরো আট পয়েন্ট যোগ হয়ে চার ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়বেন তিনি।
