আফগানিস্তানে বিমান হামলায় ১৭ বিদ্রোহী নিহত

beman hamlaঢাকা, ৮অক্টোবর : আফগান সরকারের বিমান হামলায় দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ উরুজগানে ১৭ বিদ্রোহী নিহত ও অপর ১০ জন আহত হয়েছে।

শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিনহুয়া’র এক খবরে এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আফগান সরকারের বিমান বাহিনী উরুজগান প্রদেশের বারাকজাই অঞ্চলের চোরা জেলার বিদ্রোহীদের গোপন আস্তানায় হামলা চালায়। এসময় ১৭ বিদ্রোহী নিহত ও ১০ জন আহত হয়। গোলযোগপূর্ণ এই প্রদেশে হামলার সময় বিমান সেনারা বিদ্রোহীদের বিপুল পরিমাণ অস্ত্র-শস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করেছে।

আফগান সরকারের বিরুদ্ধে লড়াইরত তালেবান জঙ্গিরা এ ব্যাপারে কোন মন্তব্য করেনি। গত সপ্তাহে জঙ্গিরা একই জেলার বেশ কয়েকটি সেনা চৌকিতে হামলা চালিয়ে কমপক্ষে ২০ জন সৈন্যকে হত্যা করে।

Related posts

Leave a Comment