সাভারে ড্রেন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Savar-mapসাভার , সাভারে একটি ময়লার ড্রেন থেকে অজ্ঞাত (৩০) পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে সাভার পৌর এলাকার নামা গেন্ডা মহল্লার চান মিয়ার ইট ভাটার পাশের একটি ড্রেন লাইন থেকে নিহতের লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে সাভারের নামা গেন্ডার ইট ভাটার পাশের একটি ড্রেনের ভেতরে অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা । বিষয়টি সাভার মডেল থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, তাকে অন্য কোথাও পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর লাশটি এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Related posts

Leave a Comment