ঢাকা ১৭ জুলাই ২০১৬ : আগামী ২০ নভেম্বর রোববার থেকে এ বছরের প্রাথমিক শিক্ষা এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬-এর জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো: হুমায়ুন খালিদ, অতিরিক্ত সচিব মো: নজরুল ইসলাম খান ও অতিরিক্ত সচিব মো: আকরাম আল হোসেন এবং প্রাথমিক শিক্ষা…
Read MoreDay: July 17, 2016
সাভারে ভেকুর আঘাতে তিতাস গ্যাসের সঞ্চালন লাইন ফেটে গেছে
সাভারে ডগরমোড়ায় ড্রেনের কাজ করতে গিয়ে ভেকুর আঘাতে তিতাস গ্যাসের সঞ্চালন লাইন ফেটে গেছে। এর ফলে ওই জায়গা দিয়ে তীব্র গতিতে গ্যাস বের হচ্ছে। আজ রবিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের পাশে ডগরমোড়া শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ৭ টা সময় ফেটে যাওয়ার প্রায় চার ঘন্টা পার তিতাসের লাইন মেরামত করতে আসলেও এখন পর্যন্ত শেষ করতে পারেনি। তারা বলেছে অল্প সময়ের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে। প্রত্যক্ষদর্শীরা জানায় কয়েক জন শ্রমিক আজ সকালে ভেকু দিয়ে ওই ডোবায় ময়লা উঠোনোর কাজ করছিলেন । এসময় ভেকুর কারনে ওই তিতাসের পাইপ লাইন ফেটে…
Read Moreসাভার বিপিএটিসিতে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৬২ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।আজ রোববার দুপুরে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অডিটরিয়ামে ৬২ তম এ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। ছয়মাস মেয়াদী এ প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৬টি ক্যাডারের (জুডিশিয়াল সার্ভিসের ৩ জন কর্মকর্তাসহ) মোট ৩৩৬ জন মাঠ পর্যায়ের নবীন কর্মকর্তারা অংশ গ্রহন করেন। এদের মধ্যে ১০৬ জন মহিলা কর্মকর্তা রয়েছেন। এ সময় প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.কামাল আব্দুল নাসের চৌধুরীসহ বক্তারা বলেন ,সে কোন প্রশিক্সনের চেয়ে বুনিয়াদীর…
Read Moreব্যালন ডি’অরের জন্য রোনাল্ডোকেই ফেবারিট মানছেন নেইমার
২০১৬ সালে এ পর্যন্ত যা কিছু অর্জিত হয়েছে তার নিরিখে আগামী বছরের ফিফা ব্যালন ডি’অর খেতাবের জন্য পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকেই ফেবারিট মনে করছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। ২০১৫-১৬ মৌসুমে এ্যাথলেটিকো মাদ্রিদকে পরাজিত করে চ্যাম্পিয়নস লীগের শিরোপা দখল করে রিয়াল মাদ্রিদ যেখানে রোনাল্ডোর অবদান ছিল সর্বাগ্রে। এরপর স্বাগতিক ফ্রান্সকে ফাইনালে ১-০ গোলে পরাজিত করে প্রথমবারের মত ইউরো চ্যাম্পিয়নশীপের শিরোপা জয় করে পর্তুগাল। এই টুর্নামেন্টেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সিআরসেভেন। গত বছর ব্যালন ডি’অর খেতাব জয়ের দৌড়ে বার্সেলোনা তারকা লিয়নেল মেসির পরে রোনাল্ডোর নাম ছিল। কিন্তু নেইমার বিশ্বাস করেন এবার…
Read Moreআহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার ১১ আসামির খালাসের রায় বহাল
আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার ১১ আসামিকে বেকসুর খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চ আজ এ আদেশ দেয়। এর আগে ২১ জুন আপিল বিভাগের চেম্বার কোর্ট হাইকোর্টের বেকসুর খালাসের আদেশ গত ১৪ জুলাই পর্যন্ত স্থগিত করেছিল। ১৪ জুলাই বিষয়টি উত্থাপিত হলে আজ শুনানির জন্য দিন ধার্য করা হয়। ১১ আসামি হলেন- আমির হোসেন, জাহাঙ্গীর ওরফে বড় জাহাঙ্গীর, ফয়সাল (পলাতক), লোকমান হোসেন ওরফে বুলু, রনি মিয়া ওরফে রনি ফকির (পলাতক), খোকন (পলাতক), দুলাল মিয়া, রাকিব উদ্দিন সরকার…
Read Moreদেশবাসীকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ প্রতিরোধ ও রুখে দাঁড়াতে আহবান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জঙ্গিবাদ প্রতিরোধে ডাক দিয়েছেন। তার আহবানে সাড়া দিয়ে সমাজ ও দেশের মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে। তিনি আজ দুপুরে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর সেমিনার কক্ষে আয়োজিত জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রনালয় এ মতবিনিময় সভার আয়োজন করে। বাংলাদেশ পুলিশ এর ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা সচিব সোহরাব হোসোইন, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, র্যাব মহাপরিচালক বেনজীর আহমদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন চেয়ারম্যান অধ্যাপক আব্দুল…
Read Moreএরদোগানের সমর্থনে রাজপথে হাজার হাজার মানুষ
তুরস্ক কর্তৃপক্ষ একটি সামরিক অভ্যুত্থান নস্যাৎ করার পর শনিবার প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের সমর্থনে হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসে। অভ্যুত্থানের সময় সংঘর্ষে কমপক্ষে ২৬৫ জন নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। শুক্রবার অভ্যুত্থানের পর ইস্তাম্বুলে সমর্থকদের উদ্দেশে বিজয় ভাষণ দেন এরদোগান। অভ্যুত্থানের ফলে তার ১৩ বছরের শাসন রক্তক্ষয়ী চ্যালেঞ্জের মুখে পড়েছিল। অভ্যুত্থানের পেছনে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে থাকা তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন এরদোগান। তবে গুলেন এই অভিযোগ অস্বীকার করেছেন। গুলেনকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন এরদোগান। অভ্যুত্থানের পর বহু সৈন্যের আত্মসমর্পণের ছবি টেলিভিশনে…
Read Moreজামালপুরের ৮ রাজাকারের যুদ্ধাপরাধের রায় সোমবার
জামালপুরে আলবদর বাহিনীর প্রতিষ্ঠাতা মুহাম্মদ আশরাফ হোসাইনসহ ৮ রাজাকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার রায় কাল সোমবার ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে বিচারিক প্যানেল রায় ঘোষণার এদিন ধার্য করে আজ আদেশ দেয়। একই মামলায় ৮ আসামীর মধ্যে গ্রেফতার রয়েছেন এডভোকেট শামসুল আলম ওরফে বদর ভাই ও এসএম ইউসুফ আলী। পলাতকরা হলেন, আশরাফ হোসাইন, অধ্যাপক শহীদ আহমেদ, আব্দুল মান্নান, আব্দুল বারী, মোহাম্মদ হারুন ও আবুল হাশেম। গত ১৯ জুন এই মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায় ঘোষণার জন্য (সিএভি) রাখা হয়।
Read Moreতারুণ্য ধরে রাখার গোপন রহস্য!
সৌন্দর্য নারীর অহংকার। কিন্তু বলিরেখা সেই অহংকার কে ভেঙ্গে চূর্ণ করে দেয়। এই বলিরেখা দূর করতে অনেকে ময়েশ্চারাইজার ব্যবহার করে। কিন্তু তাতেও কোন কাজ হয় না। বলিরেখা থেকে রক্ষা পাওয়ার জন্য সৌন্দর্য গুরুরা কিছু অসাধারণ টিপস ও পরামর্শ দিয়েছেন। নিম্নে তা আলোচনা করা হল- ১) ঘাড়ের ব্যায়াম করুন: ঘাড় বাহ্যিকভাবে আপনার বয়স কে নির্দেশ করে। তাই ঘাড়কে টান টান ও দৃঢ় রাখুন। পণ্য উন্নয়ন পরিচালক নয়েলা গ্যাব্রিয়েল বলেছেন, বিছানায় শুয়ে বিছানার এক প্রান্তে মাথার পিছন সাইড ঝুলিয়ে দিতে হবে তারপর মাথা কে বুকের দিকে টান দিতে হবে। এভাবে ১০ বার…
Read Moreনিরাপদ পানি সরবরাহে ২৭৫ মিলিয়ন ডলার ঋণ
সরকার রাজধানীতে নিরাপদ পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে একটি প্রকল্পে তহবিল যোগান দেয়ার লক্ষ্যে আগামী সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ২৭৫ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করবে। ইআরবি’র সিনিয়র সচিব মোহাম্মদ মেসবাহ উদ্দিন এবং এডিবি কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি নিজ নিজ পক্ষে ওই ঋণ চুক্তিতে স্বাক্ষর করবেন। ঢাকা ওয়াটার সাপ্লাই এ্যান্ড স্যুয়েজের অথরিটির (ডিডাব্লিউএএসএ) ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাসকিম এ খান এবং এডিবি কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি রোববার নগরীর এনইসি সম্মেলন কক্ষে ওই প্রকল্প চুক্তির সূচনা করবেন। চুক্তির আওতায় ডিডব্লিউএএসএ ৪০৮ মিলিয়ন ডলারের ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট বাস্তবায়ন করবে।…
Read More