সাভার বিপিএটিসিতে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

IMG_3309সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৬২ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।আজ রোববার দুপুরে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অডিটরিয়ামে ৬২ তম এ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী।
ছয়মাস মেয়াদী এ প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৬টি ক্যাডারের (জুডিশিয়াল সার্ভিসের ৩ জন কর্মকর্তাসহ) মোট ৩৩৬ জন মাঠ পর্যায়ের নবীন কর্মকর্তারা অংশ গ্রহন করেন। এদের মধ্যে ১০৬ জন মহিলা কর্মকর্তা রয়েছেন।
এ সময় প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.কামাল আব্দুল নাসের চৌধুরীসহ বক্তারা বলেন ,সে কোন প্রশিক্সনের চেয়ে বুনিয়াদীর গুরুত্ব অনেক বেশী।১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন কর্মকর্তারা হলো জনগনের খাদেম,যারা তোমাদের কাছে আসবে তাদের মধ্যে তোমাদের ভাই,বোন ও আন্তীয় প্রতিছবি ভেসে উঠবে। প্রশিক্ষন মনোযোগসহকারে ভালভাবে গ্রহন করতে হবে ,এতে কাজ করার শক্তি দিবে। আগামীতে ভাল প্রশিক্ষনার্থীদের বিদেশে প্রশিক্ষনের ব্যবস্তা রযেছে। আমরা মাঠ পর্যায়ে কাজ করার জন্য সার্ভিল সার্ভিসে যোগদান করেছি। শুধু ঢাকায় কাজ করার জন্য নয়। মাঠ পর্যায়ে কাজ করলে কাজ করার অনের অভিজ্ঞতা বাড়ে। এছাড়া মাঠ পর্যায়ের নবীন প্রশিক্ষর্ণীদের প্রশিক্ষণ নিয়ে নিজ নিজ এলাকায় সঠিক ভাবে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করারও আহবান জানানো হয়।।
সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর আ,ল,ম,আব্দুর রহমান। সভায় প্রশিক্ষনার্থী ছাড়াও প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment