সাভারে ডগরমোড়ায় ড্রেনের কাজ করতে গিয়ে ভেকুর আঘাতে তিতাস গ্যাসের সঞ্চালন লাইন ফেটে গেছে। এর ফলে ওই জায়গা দিয়ে তীব্র গতিতে গ্যাস বের হচ্ছে। আজ রবিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের পাশে ডগরমোড়া শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ৭ টা সময় ফেটে যাওয়ার প্রায় চার ঘন্টা পার তিতাসের লাইন মেরামত করতে আসলেও এখন পর্যন্ত শেষ করতে পারেনি। তারা বলেছে অল্প সময়ের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে।
প্রত্যক্ষদর্শীরা জানায় কয়েক জন শ্রমিক আজ সকালে ভেকু দিয়ে ওই ডোবায় ময়লা উঠোনোর কাজ করছিলেন । এসময় ভেকুর কারনে ওই তিতাসের পাইপ লাইন ফেটে যায়। এতে তিতাসের সরবরাহ লাইন ফেটে তীব্র গতিতে গ্যাস বের হতে থাকে।
এদিকে ওই জায়গার আশেপাশে লাল নিশানা দিয়েছে শ্রমিকরা। স্থানীয়রা জানিয়েছে ওই লাইনটি ফেটে যাওয়ার কারনে ওই এলাকায় কয়েকটি বাড়িতে গ্যাস সরবরাহ বিঘ্রিত হচ্ছে। ফেটে যাওয়া পাইপটি তারাতাড়ি মেরামত না করলে ওই এলাকায় বড়ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সাভার তিতাস গ্যাস ডিষ্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির প্রকৌশলী সিদ্দিকুর রহমান জানায় ফেটে যাওয়া লাইনটি খুব তারাতাড়ি মেরামত করা হবে।
