বিবিনিউজ॥ সংক্রামক রোগ জীবানূর পর জঙ্গী দমনে বিশেষ ভ্যাকসিন উদ্ভাবনে দেশের ওষুধ শিল্প মালিকদের প্রতি আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন,্এমন ভ্যাকসিন বানাবেন, যাতে মাতৃগর্ভেই কোন জঙ্গী আর বেড়ে উঠতে না পারে। বৃহস্পতিবার দুপুরে সাভারের আশুলিয়ার কাঠগড়ায় ইনসেপ্টা ভ্যাকসিন কোম্পানীর আয়োজিত বাল্ক ম্যানুফেকচারিং ফ্যাসিলিটি’র উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। বাংলাদেশে সবচেয়ে আধুনিক প্রযুক্তি সম্পন্ন ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র হিসেবে ইনসেপ্টার অগ্রগতির প্রশংসা করে তিনি বলেন,্ওষুধের পর এখন ভ্যাকসিন উৎপাদনেও সফলতায় সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ। বিদেশে ভ্যাকসিন রপ্তানীতে বিশ^ স্বাস্থ্য সংস্থা হু’র স্বীকৃতি…
Read MoreMonth: July 2016
আশুলিয়ায় বিএসটিআইএর অনুমোদন বিহীন পণ্য তৈরি করায় ৩ লাখ টাকা জরিমানা ও বিপুল পরিমান পণ্যও জব্দ করে ধংস করা হয়
স্টাফ রিপোর্টার ॥ সাভারের আশুলিয়ায় বিএসটিআইএর অনুমোদন না নিয়ে পণ্য তৈরি করায় একটি সাবান কারখানায় অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক মতি উল্লাহকে নগদ ৩ লাখ টাকা জরিমানা ও বিপুল পরিমান পণ্যও জব্দ করে ধংস করা হয় বুধবার দুপুরে সাভারের আনোয়ার জং আশুলিয়া সড়কের খেজুর বাগান এলাকায় রক্স সোপ এন্ড কসমেটিকস লিমিটেড কারখানায় এ অভিযান চালানো হয়। ঢাকার এপিবিএন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোরতোজা জানায়, রক্স সোপ এন্ড কসমেটিকস লিমিটেড কারখানা কৃর্তপক্ষ বিএসটিআইএর অনুমোদন না নিয়ে রক্স রিম ও সুপার এক্সেল ডিটারজেন্ট…
Read Moreআশুলিয়ার জামগড়ায় ডাকাতি নগদ অর্থসহ মালামাল লুট
আশুলিয়া প্রতিনিধি॥ আশুলিয়ায় জামগড়া এলাকার একটি বাসায় দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূলমান মালামাল লুট করে নিয়ে যায়। শুক্রবার রাত ৮টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার হযরত আলীর ৬তলা বিশিষ্ট বাড়ির তৃতীয় তলায় এই ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির মালিক হযরত আলীর স্ত্রী মনু বেগম জানান, রাতে অজ্ঞাত পরিচয় ৪ যুবক সাগর নামে এক ব্যক্তির খোজ নিতে তাদের ফাটে এসে নক করে ঘরের দরজা খোলতেই আরও ৪ যুবক এসে অস্ত্রের মুখে বাসায় থাকা সকলকে জিম্মি করে হাত-পা বেধে ফেলে। পরে তারা আলমারীতে থাকা নগদ ৬০ হাজার টাকা, ৫…
Read Moreখালেদা জিয়া জঙ্গিবাদের বিষবৃক্ষ রোপণ করেছেন : হাছান মাহমুদ
ঢাকা, ১৯ জুলাই : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের কথা বলে জাতির সাথে বেঈমানি করেছেন। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া জঙ্গিবাদের বিষবৃক্ষ রোপণ করেছেন। এখন জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের কথা বলে জাতির সাথে বেঈমানী করছেন। হাছান মাহমুদ আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে¡ অনুষ্ঠিত সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী…
Read Moreপুঁজিবাজারে সূচক বৃদ্ধির ধারা অব্যাহত
আর্থিক প্রতিষ্ঠানের বেশির ভাগ শেয়ারের দাম বাড়ায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রোববার (১৭ জুলাই) পুঁজিবাজারে সূচক বেড়েছে। এর আগের দিন সপ্তাহের প্রথম কার্যদিবস শনিবারও (১৬ জুলাই) সূচকের উত্থান হয়েছে। এনিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দুই কার্যদিবস সূচক বাড়লো। আর দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লো টানা ছয় কার্যদিবস। এদিন আর্থিক খাতের তালিকাভুক্ত ২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭টির, কমেছে ২টির ও অপরিবর্তিত রয়েছে ৪ কোম্পানির শেয়ারের দাম। এদিন ঢাকার বাজারে সূচক বেড়েছে ৪ পয়েন্ট, চট্টগ্রামের বাজারে বেড়েছে ১৭ পয়েন্ট। পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির…
Read Moreগর্ভাবস্থায় সুস্থতায়
কথায় বলে ‘শিশুর হাসিতে মায়ের খুশি’। আর এই হাসি দেখতে হলে মাকে গর্ভকাল থেকেই থাকতে হবে হাসিখুশি ও দুশ্চিন্তামুক্ত। গর্ভবতী মায়ের নিজের প্রয়োজনীয় খাবার খাওয়ার পাশাপাশি গর্ভস্থ শিশুর জন্য বাড়তি খাদ্যের প্রয়োজন হয়। এসম্পর্কে বিস্তারিত জানিয়েছেন এ্যাপোলো হাসপাতালের পুষ্টিবিদ তামান্না চৌধুরী। তিনি বলেন, গর্ভবতী মায়েদের প্রতিদিন ভাত, মাছ (মলা, ঢেলা ইত্যাদি ছোট মাছ), সম্ভব হলে মাংস, ডিম, দুধ এবং ঘন ডাল, সিমের বিচি প্রভৃতি খেতে হবে। এছাড়া গাঢ় সবুজ ও হলুদ রঙের শাকসবজি ও তাজা ফলমূল, বিশেষত পাকা আম, পেঁপে, কাঁঠাল, পেয়ারা, আনারস, কচুশাক, পুঁইশাক, ডাঁটাশাক, লালশাক, গাজর, টমেটো, মিষ্টি…
Read Moreচাঁপাইনবাবগঞ্জে ৫১৪ বোতল ফেনসিডিল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত এলাকা থেকে ৫১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার (১৮ জুলাই) বিকেল তিনটার দিকে চাঁপাইনবাবগঞ্জ ৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিংনগর বিওপি’র টহল দল সীমান্ত মেইন পিলার এলাকার তারাপুর গ্রামে অভিযান চালায়। এ সময় একটি খড়ের গাদার ভেতর থেকে ৫১৪ বোতল ফেনসিডিল এবং একটি কাঁটাতারের বেড়া কাঁটার কাচি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য দুই লাখ…
Read Moreবরগুনায় সন্ত্রাস প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
বরগুনায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কে ‘সন্ত্রাস প্রতিরোধে ইসলামের আহবান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বরগুনার জেলা প্রশাসক ড. মহাম্মদ বশিরুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার বিজয় বসাক। কর্মশালায় বিভিন্ন পেশার লোকজন ছাড়াও ধর্মীয় নেতারা অংশগ্রহণ করেন।
Read Moreতৃতীয় বছরেই ৪টি এয়ারক্রাফট যুক্ত হচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স-এ
দেশের একটি বেসরকারী এয়ারলাইন্স ইউএস-বাংলা। প্রতিষ্ঠার তৃতীয় বছরেই এতে যুক্ত হচ্ছে ৪টি এয়ারক্রাফট। এগুলো চলবে দেশে ও বিদেশে। ২০১৪ সালে ১৭জুলাই ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর যাত্রা শুরু হয়। চলাফেরা করতো অভ্যন্তরীণ রুটে। ঢাকা টু যশোর। তৃতীয় বছরে পদার্পণ করে তারা এতে যুক্ত করলো আরো ৪টি এয়ারক্রাফট। এর মধ্যে বোয়িং ৭৩৭-৮০০ এবং একটি হলো ডিএএসএইচ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট। আগস্ট মাসে শেষে এগুলো যুক্ত হওয়ার কথা। অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক নেটওয়ার্কে চলাচল করবে সেপ্টেম্বরের দিকে। এয়রলাইন্স-এর এক কর্মকর্তা এক বিবৃতিতে একথা জানান। ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর ফাইট কলকাতা, পারো, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, মাসকাট, দাম্মাম, দুবাই ও…
Read Moreতুরস্কে ব্যাপক ধরপাকড় চলছে,আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ
তুরস্কে সোমবার নতুন করে গ্রেফতার অভিযান শুরু হয়েছে। দেশটিতে শুক্রবার ব্যর্থ অভ্যুত্থানের পর এ পর্যন্ত ছয় হাজার লোককে গ্রেফতার করা হয়েছে। অব্যাহত এ গ্রেফতার অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এদিকে দেশটির প্রেসিডেন্ট অভ্যুত্থানের জন্যে দায়ী রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে পড়া ‘ভাইরাস’ নির্মূল করার অঙ্গীকার করেন। গ্রেফতারকৃতদের মধ্যে প্রেসিডেন্ট এরদোগানের শীর্ষ সামরিক সহযোগী কর্ণেল আলী ইয়াজিসি রয়েছেন। তুরস্কের পররাষ্ট্রদপ্তর বলছে, অভ্যুত্থান প্রচেষ্টায় মোট ২৯০ জন নিহত হয়েছে। এর মধ্যে একশ জনেরও বেশি রয়েছেন যারা অভ্যুত্থানে অংশ নিয়েছে। গ্রেফতারকালে অভ্যুত্থানের পরিকল্পনাকারী কারো কারো কাছ থেকে নিরাপত্তা বাহিনীকে বাধার মুখে পড়তে…
Read More