আশুলিয়ার জামগড়ায় ডাকাতি নগদ অর্থসহ মালামাল লুট

Savar-mapআশুলিয়া প্রতিনিধি॥ আশুলিয়ায় জামগড়া এলাকার একটি বাসায় দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূলমান মালামাল লুট করে নিয়ে যায়।
শুক্রবার রাত ৮টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার হযরত আলীর ৬তলা বিশিষ্ট বাড়ির তৃতীয় তলায় এই ডাকাতির ঘটনা ঘটে।
বাড়ির মালিক হযরত আলীর স্ত্রী মনু বেগম জানান, রাতে অজ্ঞাত পরিচয় ৪ যুবক সাগর নামে এক ব্যক্তির খোজ নিতে তাদের ফাটে এসে নক করে ঘরের দরজা খোলতেই আরও ৪ যুবক এসে অস্ত্রের মুখে বাসায় থাকা সকলকে জিম্মি করে হাত-পা বেধে ফেলে।
পরে তারা আলমারীতে থাকা নগদ ৬০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
পরে বাড়ির লোকজনের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এবং আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ  ঘটনাস্থল পরিদর্শনে আসেন। তবে এই ঘটনায় পুলিশ কাউকে আটক ও লুন্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Related posts

Leave a Comment