স্টাফ রিপোর্টার ॥ সাভারের আশুলিয়ায় বিএসটিআইএর অনুমোদন না নিয়ে পণ্য তৈরি করায় একটি সাবান কারখানায় অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক মতি উল্লাহকে নগদ ৩ লাখ টাকা জরিমানা ও বিপুল পরিমান পণ্যও জব্দ করে ধংস করা হয়
বুধবার দুপুরে সাভারের আনোয়ার জং আশুলিয়া সড়কের খেজুর বাগান এলাকায় রক্স সোপ এন্ড কসমেটিকস লিমিটেড কারখানায় এ অভিযান চালানো হয়।
ঢাকার এপিবিএন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোরতোজা জানায়, রক্স সোপ এন্ড কসমেটিকস লিমিটেড কারখানা কৃর্তপক্ষ বিএসটিআইএর অনুমোদন না নিয়ে রক্স রিম ও সুপার এক্সেল ডিটারজেন্ট পাউডার তৈরি করে বাজারে বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিত্বেওই কারখানায় অভিযান চালিয়ে বিএসটিআই ১৯,২৪,৩২ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৪৩ ধারায় কারখানার মালিক মতি উল্লাহকে নগদ তিন লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের কারাদন্ড প্রদান করেন ঢাকা জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া সুলতানা। এসময় বিপুল পরিমান পণ্যও জব্দ করে ধংস করা হয়। পুলিশ আরো জানায়, নোংরা পরিবেশে ওই কারখানা কর্তৃপক্ষ ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পণ্য সাপেক্সসেল ও রিন এর প্যাকেট নকল করে তারা রিম ও সুপার এক্সেল পাউডার তৈরি করে বিভিন্ন বাজারে বিক্রি করে আসছিলো। এছাড়া ওই কারখানাটিতে শিশু শ্রমিক দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে মালিক পক্ষ।
এসময় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন বিএসটিআইএর ফিল্ড অফিসার সিকান্দার মাহামুদসহ এপিবিএন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
