তৃতীয় বছরেই ৪টি এয়ারক্রাফট যুক্ত হচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স-এ

aroplneদেশের একটি বেসরকারী এয়ারলাইন্স ইউএস-বাংলা। প্রতিষ্ঠার তৃতীয় বছরেই এতে যুক্ত হচ্ছে ৪টি এয়ারক্রাফট। এগুলো চলবে দেশে ও বিদেশে।
২০১৪ সালে ১৭জুলাই ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর যাত্রা শুরু হয়। চলাফেরা করতো অভ্যন্তরীণ রুটে। ঢাকা টু যশোর।
তৃতীয় বছরে পদার্পণ করে তারা এতে যুক্ত করলো আরো ৪টি এয়ারক্রাফট। এর মধ্যে বোয়িং ৭৩৭-৮০০ এবং একটি হলো ডিএএসএইচ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট। আগস্ট মাসে শেষে এগুলো যুক্ত হওয়ার কথা। অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক নেটওয়ার্কে চলাচল করবে সেপ্টেম্বরের দিকে। এয়রলাইন্স-এর এক কর্মকর্তা এক বিবৃতিতে একথা জানান।
ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর ফাইট কলকাতা, পারো, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, মাসকাট, দাম্মাম, দুবাই ও কুনমিং চলাচল করবে।
বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট-এ রয়েছে তিনটি কাস। এগুলো হলো বিজেনস, সুপার, ইকোনমি ও ইকোনমি কাস। এর মোট আসন সংখ্যা রয়েছে ১৫৬টি।
গত দুই বছরে ইউএস-বাংলা অভ্যন্তরীণ রুটে দু’টি প্রতিষ্ঠান থেকে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছে। সংস্থা দু’টি হলো বাংলাদেশ মনিটর ও ট্রাভেলার্স ফোরাম।

Related posts

Leave a Comment