দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

৩ জুলাই,২০২১(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের টিকা দেওয়া শেষ হলেই খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান। আজ শনিবার (৩ জুলাই) দুপুরে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এ কথা বলেন।তিনি আরও বলেন, ঈদুল ফিতরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানুষ গ্রামে গিয়েছিল বলেই করোনা সংক্রমণ এতটা বেড়েছে। গত ঈদে নিষেধ করা সত্ত্বেও মানুষ বাড়ি গিয়েছিল, তখন সরকারের কথা শুনলে এখন হয়তো পরিস্থিতি এতটা খারাপ হতো না বা সংক্রমণও এতটা বাড়ত না।তিনি আরও বলেন, টিকার জন্য সব দেশের সঙ্গেই যোগাযোগ করা হচ্ছে। আমরা দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেব। বেশি মূল্যে কেনা হলেও…

Read More

আবারও ৩ দিন পর বৃষ্টিপাত বাড়তে পারে

৩ জুলাই,২০২১(বিবিনিউজ ):আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে, টানা কয়েকদিন অতি ভারি বর্ষণের পর কিছুটা কমেছে বৃষ্টিপাত। কোথাও কোথাও দেখা মিলছে রোদের। তবে আগামী তিনদিন পর ফের বৃষ্টিপাত বাড়তে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশেই কমবেশি বর্ষণ হচ্ছে। তবে অতি ভারি বর্ষণের আভাস নেই। বর্তমান পরিস্থিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে। মেঘের উপস্থিতি কমে আসায় কোথাও কোথাও রোদের দেখাও মিলবে। বাড়বে দিনের তাপমাত্রাও। এছাড়া আগামী মঙ্গলবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। জানা গেছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত…

Read More

দেশে মডার্নার সাড়ে ১২ লাখ টিকা পৌছেছে

৩ জুলাই,২০২১(বিবিনিউজ ):যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার সাড়ে ১২ লাখ ডোজ করোনার ভ্যাকসিন ঢাকায় পৌঁছেছে। বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে এসব টিকা পাঠানো হয়েছে। শুক্রবার রাতে বিশেষ বিমানে এসব টিকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আর শনিবার আসবে অবিশিষ্ট করোনা ভ্যাকসিনের ডোজ।এর আগে, বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকা থেকে প্রেরিত মডার্নার মোট ২৫ লাখ ডোজ করোনা ভ্যাকসিনের ১২ লাখ আসবে এবং শনিবার সকালে অবশিষ্ট ১৩ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে।

Read More

বৃষ্টিতে ভেঙে পড়ল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

৩ জুলাই,২০২১(বিবিনিউজ ):আড়াই ঘণ্টার বৃষ্টিতেই ভেঙে পড়েছে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের দুটি ঘর। সম্প্রতি গোপালগঞ্জের সদর উপজেলার মধুপুর গ্রামের ‘মধুপুর প্রকল্প’ এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। ভেঙে পড়া একটি ঘরের মালিক মো. ইব্রাহীম জানান, ‘পেশাগত কাজে বাইরে থাকায় ঘটনার সময় তার স্ত্রী-সন্তানরা ঘরে ছিলেন না। কাজ থেকে ফিরে এসে দেখেন বারান্দাসহ ঘরের অনেকটা অংশ ভেঙে পড়েছে।’ ভুক্তভোগী আরেক বাসিন্দা মাহফুজা বলেন, ওইদিন বিকালের বৃষ্টিতে বালু সরে গিয়ে আমার ঘরেরও অনেকটা অংশ ভেঙে পড়েছে। প্রকল্পের অনেক বাসিন্দা অভিযোগ করে বলেছেন, অন্য ঘরগুলোও নানা ঝুঁকিতে রয়েছে।…

Read More

জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশনের আজ সমাপ্তি ঘোষনা

৩ জুলাই,২০২১(বিবিনিউজ ): জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশনের আজ সমাপ্তি ঘোষনা করা হয়েছে।সংবিধান অনুযায়ি অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ঘোষণা পাঠ করে শোনানোর মাধ্যমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন।শেষ দিনে রেওয়াজ অনুযায়ি সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনি ভাষণ দেন।এছাড়া বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরও বক্তৃতা করেন।অধিবেশন সমাপ্তির আগে ১৯৭৪ সালের ২৫ সেপ্টম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় দেয়া ভাষনের অডিও ভিডিও শোনানো ও প্রদর্শন করা হয়।এ অধিবেশনে গত ৩ জুন অর্থ মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল…

Read More

জাপানে প্রচণ্ড বর্ষণের পর ভূমিধসে নিখোঁজ ১৯

৩ জুলাই,২০২১(বিবিনিউজ ডেস্ক ): জাপানের মধ্যাঞ্চলীয় একটি জনপ্রিয় পর্যটন শহরে শনিবার ভয়াবহ ভূমিধসের ঘটনায় অনেক ঘরবাড়ি মাটি চাপা পড়েছে এবং এই ঘটনায় ১৯ জন নিখোঁজ রয়েছে। প্রবল বর্ষণের কয়েকদিন পর সেখানে এই ভূমিধসের ঘটনা ঘটলো। স্থানীয় কর্মকর্তারা একথা জানান । খবর এএফপি’র।টেলিভিশনের ভিডিও ফুটেজে টোকিও’র দক্ষিণপশ্চিমের অতামিতে কাদাযুক্ত পানির প্রবল স্রোতের বেশকিছু ভবন ভেসে যায় এবং আরো অনেক ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। সেখানে একটি পার্বত্য সড়কের ওপর এ ভূমিধসের সময় অনেক মানুষকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।এ দুর্যোগ স্থলের কাছে অবস্থিত মন্দিরের এক নেতা সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে’কে বলেন,…

Read More

কঠোর লকলাউনের তৃতীয় দিনে ঢাকায় ১৮৪ জন গ্রেফতার

৩ জুলাই,২০২১(বিবিনিউজ ):করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধের (লকডাউন) তৃতীয় দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানী ঢাকায় ১৮৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম এ তথ্য জানান।তিনি বলেন, শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিএমপির আটটি ক্রাইম ও ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে ৫০ হাজার ৬৪০ টাকা জরিমানা করেছে। ।এডিসি ইফতেখায়রুল জানান, সরকারি নির্দেশনা প্রতিপালনে সকাল থেকে একযোগে রাজধানীর রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরার বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন চেকপোস্ট, তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম…

Read More

সারাদেশে তৃতীয় দিনের মতো কঠোর লকডাউন চলছে

৩ জুলাই,২০২১(বিবিনিউজ ): সরকার ঘোষিত ৭ দিনব্যাপী কঠোর বিধিনিষেধের আজ শনিবার তৃতীয় দিন চলছে।লকডাউন কার্যকরে মাঠে রয়েছেন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা। শনিবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা গেছে তাদের। রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে।বিধিনিষেধের আগের দুই দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানীতে প্রথম দিন ৫৫০ এবং দ্বিতীয় দিন ৩২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এদিকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশব্যাপী বৃহস্পতিবার ১৮২ জনকে ১ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা জরিমানা করা হয় এবং দ্বিতীয় দিনে সারা দেশে র‌্যাবের ১৬৬টি টহল এবং ১৪৫টি চেকপোস্ট বসানো…

Read More

বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র এ বছরই মুক্তি পাবে: হাছান মাহমুদ

৩ জুলাই,২০২১(বিবিনিউজ ):জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’ এ বছরই মুক্তি পাবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।আজ শনিবার জাতীয় সংসদে ‘বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’ পাসের প্রতিক্রিয়ায় মন্ত্রী এসব কথা বলেন। সংসদে বিল পাসের প্রক্রিয়ায় সংশোধনী প্রস্তাব তোলার সময় জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে প্রশ্ন করেন। এ চলচ্চিত্রে কারা অভিনয় করছেন, তা জানতে চান বিএনপির হারুনুর রশীদ। অভিনয়শিল্পীরা ভারতীয়, না বাংলাদেশের, সে প্রশ্ন করেন বিএনপির এই সাংসদ। এর আগে জাতীয় পার্টির ফিরোজ রশীদ তাঁর যাচাই প্রস্তাবের ওপর বক্তব্যকালে ‘মুঘল-ই-আজম’সহ একাধিক আন্তর্জাতিক সিনেমার…

Read More

আবারও তোপে মুখে স্বাস্থ্যমন্ত্রী

৩ জুলাই,২০২১(বিবিনিউজ ):জাতীয় সংসদে আবারও বিরোধী দলের সাংসদদের লক্ষ্যবস্তু হলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সাতক্ষীরা ও বগুড়ায় অক্সিজেনের অভাবে মানুষ মারা যাওয়ার ঘটনায় মন্ত্রী ও মন্ত্রণালয়ের সমালোচনা করেন তাঁরা। এক সাংসদ মন্ত্রীকে লজ্জাহীন উল্লেখ করে তাঁর পদত্যাগ দাবি করেন। সংসদের বাজেট অধিবেশনের সমাপনী দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সাংসদেরা মন্ত্রী ও মন্ত্রণালয়ের সমালোচনা করেন। এ সময় স্পিকার শিরীন শারমীন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সংসদে ছিলেন। তবে স্বাস্থ্যমন্ত্রীকে অধিবেশনকক্ষে দেখা যায়নি। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অক্সিজেন সংকটের কথা প্রথম তোলেন বগুড়ার বিএনপির সাংসদ জি…

Read More