ব্যাংক বন্ধ থাকবে ১ ও ৪ আগস্ট

২৮ জুলাই,২০২১(বিবিনিউজ ) : করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন চলবে ৫ আগস্ট পর্যন্ত। তবে সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আগস্ট মাসের ১ ও ৪ তারিখ (দুই দিন) ব্যাংক বন্ধ থাকবে। বাকি তিনদিন (২, ৩ ও ৫ আগস্ট) ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। বুধবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম।

Read More

করোনায় ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়ার মৃত্যু

২৮ জুলাই,২০২১(বিবিনিউজ ) : করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসা. সানিয়া আক্তার (২৯) মারা গেছেন।আজ বুধবার বেলা ১১টার দিকে বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সানিয়া আক্তার। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এই তথ্য জানিয়েছেন। সূত্র জানায়, ১২ জুলাই সানিয়া আক্তারের করোনা শনাক্ত হয়।সানিয়া আক্তারের বাড়ি নারায়ণগঞ্জ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে ১ মার্চ বাংলাদেশ বিচার বিভাগে যোগদান করেন সানিয়া আক্তার। তাঁর স্বামী এ এইচ এম ইমরানুর রহমান ঝালকাঠিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন। সানিয়া আক্তারের…

Read More

আইন অমান্য করায় অনেকেই গুণছেন জরিমানা

২৮ জুলাই,২০২১(বিবিনিউজ ) : করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীসহ সারাদেশে চলছে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ।চলমান বিধিনিষেধের আজ ষষ্ঠ দিনে রাজধানীতে বেড়েছে ব্যক্তিগত যান চলাচল। সব সড়কেই আছে অনেক রিকশাও। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, জরুরী প্রয়োজন ছাড়া অনেকেই চলাচল করছেন। মানুষ সড়কে আসার পর নানা অজুহাত দিচ্ছেন।আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, যারা সড়কে অহেতুক ঘোরাফেরা করছেন তাদেরকে আমরা জরিমানা ও গ্রেফতার করছি।বুধবার সকালে রাজধানীর ফার্মগেট, শাহবাগ, মোহাম্মদপুর, ধানমন্ডি, সাতরাস্তা, কারওয়ান বাজার, মতিঝিল, খিলগাঁও, বাসাবো ও যাত্রাবাড়ি এলাকা ঘুরে দেখা যায়, গত কয়েকদিনের তুলনায় আজ সড়কে মানুষ ও যানবাহনের সংখ্যা কিছুটা বেশি। মূল…

Read More

কোভিড টিকাদান কর্মসূচি বিষয়ে অবশ্যই আরো ভাল করতে হবে যুক্তরাষ্ট্রকে :জো বাইডেন

২৮ জুলাই,২০২১(বিবিনিউজ ডেস্ক ) :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন, কোভিড-১৯ টিকাদান কর্মসূচি বিষয়ে আমেরিকানদের ‘এখনো আরো ভাল করার’ প্রয়োজনীয়তা রয়েছে। দেশের বিভিন্ন এলাকায় আবারো সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ মাস্ক পরিধান সংক্রান্ত নির্দেশাবলী পালন কঠোর করার মধ্যেই তিনি এমন মন্তব্য করলেন। খবর এএফপি’র।উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ি বা ঘরের ভিতরে মাস্ক পরিধান করার প্রয়োজনীয়তার ব্যাপারে সেন্ট্রার্স ফর ডিজিজ কন্ট্রোল পদক্ষেপ নেয়ার পর এক বিবৃতিতে বাইডেন বলেন, তিনি টিকাদান কর্মসূচির গতি আনতে বৃহস্পতিবার নতুন পদক্ষেপ ঘোষণা করবেন।মার্কিন গোয়েন্দা বাহিনীর উদ্দেশ্যে পৃথক এক ভাষণ দেয়ার সময় মার্কিন ফেডারেল কর্মীদের টিকাদানের সম্ভাব্য…

Read More

জনগণের জন্য রাজনীতি করার আহবান সেতুমন্ত্রীর

২৮ জুলাই,২০২১(বিবিনিউজ ) : করোনার এই কঠিন পরিস্থিতিতে সবাইকে জনগণের জন্য রাজনীতি করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, বাংলাদেশে করোনায় মৃত্যুর হার প্রতিবেশী দেশ ভারতের চেয়ে বেশি। এমন বাস্তবতায় মানুষের জীবনের সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। তাই সংক্রমণ রোধকল্পে নিজ নিজ অবস্থান থেকে দলমত নির্বিশেষে সচেতনতা তৈরির পাশাপাশি সবাই সরকারকে সহযোগিতা করুন।সেতুমন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহবান জানান।জীবন রক্ষা না পেলে জীবিকা দিয়ে কী হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অনেকে লকডাউন শিথিলের কথা…

Read More