লালমনিরহাটে পানিতে ডুবে যাওয়া মৃত ২ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল ১০ টায় জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউপির ভবানীপুর গ্রামে। শিশু দুইটি নানা বাড়িতে বেড়াতে গিয়ে এই মর্মান্তিক মৃত্যু ঘটে। গ্রামটিতে শোকের ছায়া নেমে আসে। থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, রোববার সকালে জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউপির ভবানীপুর গ্রামের কৃষিজীবী শ্রমিক হাবিবুর রহমানের দুই শিশু হিরামনি(১০) ও হিমু মনি(৪) একই গ্রামে নানা লুৎফর রহমানের বাড়িতে বেড়াতে আসে। সারাদিন শেষ সোমবার বিকেলে পুনরায় বাবা মায়ের কাছে ফিরে যাবার কথা বলে নানা বাড়ি থেকে…
Read MoreMonth: July 2016
জামালপুররে ৩ রাজাকারের মৃত্যুদণ্ড
মুক্তিযুদ্ধকালীন জামালপরে আলবদর বাহিনীর সংগঠক আশরাফ হোসাইনসহ তিন রাজাকারকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ড দিয়ে আজ রায় ঘোষণা করা হয়েছে। অপর পাঁচ রাজাকারকে আমৃত্যু কারাদন্ড দেয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরর চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল জনাকীর্ণ ট্রাইব্যুনালে আজ এ রায় ঘোষণা করে । বিচারিক প্যানেলের বাকি দুই সদস্য হলেন-বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দী। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হচ্ছে- জামালপুরে আলবদর বাহিনীর প্রতিষ্ঠাতা আশরাফ হোসাইন, মোহাম্মদ আবদুল মান্নান ও মোহাম্মদ আবদুল বারী। মৃত্যুদন্ডপ্রাপ্ত তিন আসামিই পলাতক। আমৃত্যু কারাদন্ডপ্রাপ্তরা হচ্ছে- জামালপুর জেলা জামায়াতের সাবেক আমীর এডভোকেট শামসুল আলম ওরফে বদর…
Read Moreতিব্বতে হিমবাহে ৯ জনের মৃত্যু
চীনের দণি-পশ্চিমাঞ্চলীয় স্বায়ত্তশাসিত এলাকা তিব্বতে হিমবাহে সোমবার ৯ জন প্রাণ হারিয়েছে। তারা সকলেই গারি এলাকার রুতোগ কাউন্টির ডুংরু গ্রামের বাসিন্দা। আঞ্চলিক সরকার জানিয়েছে, রোববার সকালে আট মিটার গভীর তুষারপাত হয়েছে। এখানেই দুর্ঘটনাটি ঘটে। বড় ধরনের ওই তুষারপাতে ৩৫০টি ভেড়া এবং ১শ ১০টি চামরী গাই চাপা পড়ে। তিব্বতের উত্তরপশ্চিমাঞ্চলে রুতোগ কাউন্টি অবস্থিত। এখানে গড়ে ৪ হাজার ৫শ’ মিটার তুষারপাত হয়।
Read Moreকেবিনেট বৈঠকে বাংলাদেশ-ভারত বহিঃসমর্পণ চুক্তির সংশোধনী প্রস্তাব অনুমোদিত
বাংলাদেশ ও ভারতের মধ্যে বহিঃসমর্পণ সম্পর্কিত চুক্তি সহজ করার এক সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। সচিব বলেন, ভারত সরকার বিদ্যমান চুক্তিটি সহজ করতে এর ১০/৩ ধারা সংশোধনের প্রস্তাব করে। এই সংশোধনীর ফলে এখন বাংলাদেশ ও ভারত যেকোন অপরাধীর বিরুদ্ধে নিজ দেশে গ্রেফতার পরোয়ানা জারি হলে তাকে তার দেশে বহিঃসমর্পণ করতে পারবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান আইনে একটু জটিলতা রয়েছে। এতে বহিঃসমর্পণের জন্য কোন অপরাধীর বিরুদ্ধে…
Read Moreযুক্তরাষ্ট্রে বন্দুক হামলা : সকলকে শান্ত থাকার আহ্বান ওবামার
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে রোববার পুলিশকে ল্য করে গুলিবর্ষণের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এই ঘটনায় অন্তত তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। ওবামা বলেন, ‘ন্যায় বিচারের প্রতি আমি আন্তরিক এবং এর সঙ্গে আমার একাত্মতা রয়েছে।’ তিনি সোমবার রাতে বলেন, ‘এই মুহুর্তে সবারই উচিত কথা ও কাজে মনোযোগী হওয়া যা দেশকে বিভক্তের বদলে ঐক্যবদ্ধ করবে।’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের এখন শান্ত থাকা উচিত।’ লুইজিয়ানা অঙ্গরাজ্যের ব্যাটন রুজে পুলিশ সদর দফতরের কাছেই হামলার এ ঘটনা ঘটে। গেভিন লং নামের এক তরুণ এ হামলা চালায় বলে জানা গেছে। তিনি…
Read Moreতিস্তা ফের গর্জে উঠেছে
তিস্তা নদী ফের গর্জে উঠেছে। তৃতীয় দফায় ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি আজ সোমবার সকাল ৬টা থেকে ডালিয়া পয়েন্টে বিপদসীমা (৫২ দশমিক ৪০ মিটার) ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলা ও লালমনিরহাট জেলার হাতিবান্ধা ও কালিগঞ্জ উপজেলার প্রায় ২০টি গ্রাম হাটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় ১০ হাজার পরিবার বন্যা কবলিত হয়ে পড়েছে। প্রচন্ড স্রোত আর শোঁ শোঁ শব্দ তিস্তারপাড় কাঁপিয়ে তুলেছে। তিস্তা হিংস্ররূপ এলাকাবাসীকে আতংঙ্কগ্রস্ত করে তুলেছে। কি হবে কি হচ্ছে তা এলাকাবাসী ভেবে পাচ্ছে না। ডালিয়া পানি…
Read Moreজামালপুরের ৮ রাজাকারের বিরুদ্ধে ৩টি অভিযোগ প্রমাণিত
বিবিনিউজ , ( ১৮ জুলাই ) : মুক্তিযুদ্ধকালীন জামালপুরে আলবদর বাহিনীর সংগঠক আশরাফ হোসাইনসহ আট রাজাকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আনীত ৫টি অভিযোগের মধ্যে ৩টি অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে। রায়ে আশরাফ হোসাইনসহ তিন রাজাকারকে মৃত্যুদন্ড এবং অপর পাঁচ রাজাকারকে আমৃত্যু কারাদন্ড দেয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরর চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এ রায় ঘোষণা করে । মৃত্যুদন্ডপ্রাপ্তরা হচ্ছে- জামালপুরে আলবদর বাহিনীর প্রতিষ্ঠাতা আশরাফ হোসাইন, মোহাম্মদ আবদুল মান্নান ও মোহাম্মদ আবদুল বারী। মৃত্যুদন্ডপ্রাপ্ত তিন আসামিই পলাতক। আমৃত্যু কারাদন্ডপ্রাপ্তরা হচ্ছেন- জামালপুর জেলা জামায়াতের সাবেক আমীর এডভোকেট শামসুল…
Read Moreজঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী কমিটিতে যেন জামায়াত-শিবির ঢুকতে না পারে : হানিফ
বিবিনিউজ , ( ১৮ জুলাই ) : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী কমিটিতে কোনভাবেই জামায়াত-শিবির ঢুকতে না পারে, সেজন্য দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন। মহানগরীর সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়নে জঙ্গিবাদবিরোধী কমিটি দ্রুত গঠনের আহবান জানিয়ে তিনি বলেন, কমিটি শুধু আওয়ামী লীগ নেতাদের নিয়ে গঠন করবেন না। স্থানীয় সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই কমিটি গঠন করবেন। তবে কমিটিতে যেন কোন ভাবেই জামায়াত-শিবিরের নেতারা ঢুকতে না পারে সেদিকে ল্য রাখবেন। হানিফ আজ সোমবার রাজধানীর গুলশান ইয়ুথ কাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত…
Read Moreআড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান’ মহাউৎসব ২২ জুলাই
বিনোদন ডেস্ক , বিবিনিউজ , ( ১৮ জুলাই ) : ‘আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান’-এর মহাউৎসব আগামী ২২ জুলাই মিরপুরের শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। রাজধানীর তেজগাঁও চ্যানেল আই কার্যালয়ে রোববার এ উপলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রায় ৪০ হাজার প্রতিযোগীর মধ্যে প্রথমবারের মত নির্বাচিত সেরা ৭ জন প্রতিযোগী লড়বে সেরা মুকুটটির জন্য। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়নকে দেয়া হবে নগদ ১০ লাখ টাকা। প্রথম রানারআপ পাবেন ৫ লাখ টাকা ও দ্বিতীয় রানারআপ পাবে ৩ লাখ টাকা। এ ছাড়া থাকবে বিভিন্ন উপহার সামগ্রী। মহাউৎসবে প্রধান দুই বিচারক বরেণ্য কণ্ঠশিল্পী…
Read Moreঅধিনায়ক হিসেবে মিসবাহর সেরা জয় লর্ডস টেস্ট
বিবিনিউজ , ( ১৮ জুলাই ) : ইংল্যান্ডের বিপে লর্ডসে অনুষ্ঠিত প্রথম টেস্টে সফরকারী পাকিস্তান ৭৫ রানের দূর্দান্ত এক জয় তুলে নিয়েছে। আর অধিনায়ক হিসেবে ক্যারিয়ারে এটাকেই সেরা জয় হিসেবে মানছেন মিসবাহ-উল-হক। ২৮৩ রানের জয়ের ল্েয খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনে ইংলিশদের ইনিংস ২০৭ রানে গুটিয়ে যায়। এর ফলে ২০ বছরে লর্ডসে প্রথম জয় তুলে নিলে পাকিস্তান। ২০১০ সালে এই ভেন্যুতেই স্পট ফিক্সিংয়ের লজ্জাজনক অধ্যায়ের জন্ম দিয়েছিল পাকিস্তান। গতকাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিসবাহ বলেছেন, ‘২০১০ সালের ঘটনার পরে এই জয় পাকিস্তানের কাছে স্মরণীয় হয়ে থাকবে। পুরো দলই দারুনভাবে…
Read More