বিনোদন ডেস্ক , বিবিনিউজ , ( ১৮ জুলাই ) : ‘আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান’-এর মহাউৎসব আগামী ২২ জুলাই মিরপুরের শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
রাজধানীর তেজগাঁও চ্যানেল আই কার্যালয়ে রোববার এ উপলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রায় ৪০ হাজার প্রতিযোগীর মধ্যে প্রথমবারের মত নির্বাচিত সেরা ৭ জন প্রতিযোগী লড়বে সেরা মুকুটটির জন্য।
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়নকে দেয়া হবে নগদ ১০ লাখ টাকা। প্রথম রানারআপ পাবেন ৫ লাখ টাকা ও দ্বিতীয় রানারআপ পাবে ৩ লাখ টাকা। এ ছাড়া থাকবে বিভিন্ন উপহার সামগ্রী।
মহাউৎসবে প্রধান দুই বিচারক বরেণ্য কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও আইয়ুব বাচ্চুর সঙ্গে অতিথি বিচারক হিসেবে উপস্থিত থাকবে ফোক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত মমতাজ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড এন্টারপ্রাইজেসের পরিচালক তৌফিকুর রহমান, প্রতিযোগিতার প্রধান দুই বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা ও আইয়ুব বাচ্চু।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ুদে গানরাজের শিল্পীদের সঙ্গে একটি বিশেষ পরিবেশনায় অংশ নেবেন কণ্ঠশিল্পী রুনা লায়লা। একটি ফোক নৃত্যে অংশ নেবেন চিত্রনায়িকা পূর্ণিমা।
ফরিদুর রেজা সাগর বলেন, প্রত্যন্ত অঞ্চলের হারিয়ে যাওয়া লোকগানের ঐতিহ্য ফিরিয়ে আনার ল্েয এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘লোকগানের একগুচ্ছ কণ্ঠশিল্পী পেতে যাচ্ছে বাংলাদেশ। এতে প্রাণ পাবে হারিয়ে যাওয়া মাটির গান।
উল্লেখ্য, সেরা ৭ প্রতিযোগীরা হলো: অনন্যা ইয়াসমিন অংকন (চাঁপাইনবাবগঞ্জ), শারমীন (ময়মনসিংহ), ইলমা বিনতে বখতেয়ার (চট্টগ্রাম), মো: খায়রুল ইসলাম (ফরিদপুর), মো: নাজমুল হাসান (ফরিদপুর), আল-আমিন আলী (রাজশাহী) ও মো: বিল্লাল হোসেন (ফরিদপুর)।
শেখ সালমা / বিবিনিউজ / ০২
