জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী কমিটিতে যেন জামায়াত-শিবির ঢুকতে না পারে : হানিফ

hanifবিবিনিউজ ,  ( ১৮ জুলাই ) :   আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী কমিটিতে কোনভাবেই জামায়াত-শিবির ঢুকতে না পারে, সেজন্য দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন।
মহানগরীর সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়নে জঙ্গিবাদবিরোধী কমিটি দ্রুত গঠনের আহবান জানিয়ে তিনি বলেন, কমিটি শুধু আওয়ামী লীগ নেতাদের নিয়ে গঠন করবেন না। স্থানীয় সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই কমিটি গঠন করবেন। তবে কমিটিতে যেন কোন ভাবেই জামায়াত-শিবিরের নেতারা ঢুকতে না পারে সেদিকে ল্য রাখবেন।
হানিফ আজ সোমবার রাজধানীর গুলশান ইয়ুথ কাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারা দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়নে জঙ্গিবাদবিরোধী কমিটি গঠনের প্রস্তুতি উপলে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্ণেল (অব.) ফারুক খান, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, নগর আওয়ামী লীগ নেতা শেখ বজলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
২০ দলীয় জোটে যে সকল যুদ্ধাপরাধী আছে, তাদের তালিকা সরকারের কাছে তুলে দিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া আপনি যদি সত্যিকার অর্থেই জঙ্গিবাদ দমনে সরকারকে সহযোগিতা করতে চান তাহলে, আপনার জোটে যে সকল চিহ্নিত যুদ্ধাপরাধী আছে তাদের তালিকা সরকারের কাছে দিন।
সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে মাহবুব উল আলম হানিফ বলেন, জাতীয় ঐক্যের ডাক নিজ দলের সন্ত্রাসী বাঁচানোর জন্য এটা তাদের এক ধরনের কৌশল মাত্র। আন্দোলনের টানা ৯০ দিন মানুষ পুড়িয়ে যে অপকর্ম তারা করেছেন সেটা ডাকার জন্যই তারা এখন এ কৌশলের আশ্রয় নিয়েছেন।
তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ ইস্যুতে দেশবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছে। আর সেই সময় বিএনপির জাতীয় ঐক্যের ডাকের কোন প্রয়োজন নেই। বিএনপির উচিত নৈতিকভাবে সরকারকে সহযোগিতা করা।

 

 

শেখ সালমা / বিবিনিউজ / ০৩

Related posts

Leave a Comment