লালমনিরহাটে পানিতে ডুবে যাওয়া ভাই-বোনের লাশ উদ্ধার

Las-লালমনিরহাটে পানিতে ডুবে যাওয়া মৃত ২ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল ১০ টায় জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউপির ভবানীপুর গ্রামে।
শিশু দুইটি নানা বাড়িতে বেড়াতে গিয়ে এই মর্মান্তিক মৃত্যু ঘটে। গ্রামটিতে শোকের ছায়া নেমে আসে।
থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, রোববার সকালে জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউপির ভবানীপুর গ্রামের কৃষিজীবী শ্রমিক হাবিবুর রহমানের দুই শিশু হিরামনি(১০) ও হিমু মনি(৪) একই গ্রামে নানা লুৎফর রহমানের বাড়িতে বেড়াতে আসে। সারাদিন শেষ সোমবার বিকেলে পুনরায় বাবা মায়ের কাছে ফিরে যাবার কথা বলে নানা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু সন্ধ্যারাতেও বাড়ি ফিরেনি। পুরোগ্রামে খোঁজ শুরু হয়ে যায়। এক পর্যায়ে গ্রামটিতে মাইকিং করা হয়। কিন্তু রাতে শিশু দু’টির খোঁজ মিলেনি।
সোমবার সকালে নানার বাড়ি থেকে অদূরে শিশু হিরামনির পরনের ওড়না পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে গ্রামের মানুষের সন্দেহ হয়। তারা পুকুরে নেমে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে একে একে দুই ভাই বোনের লাশ উদ্ধার করা হয়।
টংভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান আতি জানান, পুকুরটিতে শিশু দু’টির একজন অসাবধানে পরে গিয়েছিল। তাকে উদ্ধারে অন্য শিশু পুকুরে নামে । কিন্তু ভূগর্ভস্থ বালু উত্তোলনে ফলে পুকুরের গভীরতা ছিল। পুকুরের পানির টান ছিল অনেক বেশী। তাই শেষ পর্যন্ত শিশু দুইটি পুকুর থেকে উঠতে পারেনি।
হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করেছে।

Related posts

Leave a Comment