জামালপুরে আলবদর বাহিনীর প্রতিষ্ঠাতা মুহাম্মদ আশরাফ হোসাইনসহ ৮ রাজাকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার রায় কাল সোমবার ঘোষণা করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে বিচারিক প্যানেল রায় ঘোষণার এদিন ধার্য করে আজ আদেশ দেয়।
একই মামলায় ৮ আসামীর মধ্যে গ্রেফতার রয়েছেন এডভোকেট শামসুল আলম ওরফে বদর ভাই ও এসএম ইউসুফ আলী। পলাতকরা হলেন, আশরাফ হোসাইন, অধ্যাপক শহীদ আহমেদ, আব্দুল মান্নান, আব্দুল বারী, মোহাম্মদ হারুন ও আবুল হাশেম।
গত ১৯ জুন এই মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায় ঘোষণার জন্য (সিএভি) রাখা হয়।
জামালপুরের ৮ রাজাকারের যুদ্ধাপরাধের রায় সোমবার
