ডেস্ক রিপোর্ট : সাভার পৌর এলাকার ইমান্দিপুরের সিটিলেন মহল্লা থেকে সোমবার দিবাগত রাতে ঢাকা ক্যান্টনমেন্ট স্কুল এ্যান্ড কলেজের বাংলা বিভাগের এক শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ । তার নাম আসমা আফরিন মিতু (২৮) । এ ঘটনায় স্বামী মুরাদ হোসেন কে আটক করেছে পুলিশ ।তার পরিবারের অভিযোগ শিক্ষিকাকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। জানা যায়, গত এক বছর আগে ঢাকার কেরানীগন্জের ও বর্তমানে সাভারের (বাড়ী করার সুবাদে) আনন্দপুরের ব্যবসায়ী আলতাফ হোসেনের মেয়ে আসমা আফরিন মিতুর বিয়ে হয় চাঁদপুর জেলার ফরিদগন্জ জেলার শহিদুল্লাহ পাটওয়ারীর ছেলে মুরাদ হোসেনের সাথে। বিয়ের আগে তারা দু’জনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পরে তারা ঢাকায় একটি ভাড়া বাসা নিয়ে বসবাস শুরু করেন। এরই মধ্যে আসমা ঢাকা ক্যান্টনমেন্ট স্কুল এ্যান্ড কলেজে বাংলা বিভাগে শিক্ষকতা শুরু করেন। গত কয়েক দিন আগে তারা দু’জনেই বাবার বাড়ি সাভারের আনন্দপুর এলাকায় বেড়াতে আসেন। পরে সোমবার রাত সাড়ে ৮ টার দিকে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে শিক্ষিকার লাশ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে পরিবারের লোকজন তাকে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনার পুলিশ তার স্বামী মুরাদ হোসেন কে জিঞ্জাসাবাদের জন্য আটক করেছেন। নিহত শিক্ষিকার মা অভিযোগ করেন – তার মেয়ের জামাই তাকে পিটিয়ে হত্যা করে ফ্যানের সাথে লাশ ঝুলিয়ে রাখেছে। থানা পুলিশের প্রাথমিক ধারনা পারিবারিক কলহের জেরধরে তার মৃত্যূ হতে পারে।
সাভার মডেল থানার এসআই কবির হোসেন শিক্ষিকার মৃত্যূর ঘটনা নিশ্চিত করে জানান- ময়না তদন্তের পর তার মৃত্যূর প্রকৃত কারন জানা যাবে।
মিতু/বিবি নিউজ/৫১
