স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ৩

110169_77367ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহ শহরে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- লিপু ও তার দুই সহযোগী রুহুল আমিন, রুপা।
এর আগে ওই ছাত্রীর বাবা বিপুল কুমার মজুমদার পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেন। তবে মামলার স্বার্থে বাকি দু আসামির নাম প্রকাশ করতে রাজি হয়নি পুলিশ।
সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঝিনাইদহ শহরের জমিলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী পূজাকে গতকাল সন্ধ্যায় ছুরিকাঘাত করে লিপু নামের এক বখাটে। এরপর থেকে পূজা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

 

মিতু/বিবি নিউজ/৫০

Related posts

Leave a Comment