ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে ঝিনাইদহ জেলা শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতি এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা বোমা, দুটি শাটার গান, দুটি গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজবাহার আলী শেখ। পুলিশ কর্মকর্তা আরো দাবি করেন, ভোর রাতে শহরের আলহেরা মোড়ে তিনটি মোটরসাইকেলে করে ৭/৮ জন ব্যক্তি টহল পুলিশের বাঁধা উপেক্ষা করে বাইপাস সড়ক ধরে পালানোর চেষ্টা করে। পথে স্প্রিডব্রেকার পার হওয়ার সময় একটি মোটরসাইকেল থেকে দুজন ছিটকে পড়ে। মোটরসাইকেল থেকে পড়ে পালানোর সময় পুলিশের ওপর বোমা ছুড়ে দুর্বৃত্তরা। তারপরই গুলি চালায় পুলিশ। এতে দুজনই গুলিবিদ্ধ হয়। বাকিরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আজবাহার আলী শেখ।
মিতু/বিবি নিউজ/৪৫
