পঞ্চমবারের মত ফিফা বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হলেন রোনাল্ডো

fifaলন্ডন, ২৪ অক্টোবর : পঞ্চমবারের মত ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জনের কৃতিত্ব দেখিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। যদিও ভবিষ্যতে আরো দুইবার এই পুরস্কার পাবার আশাবাদ ব্যক্ত করেছেন এই পর্তুগীজ তারকা।
গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস ট্রফি জয় করা রিয়াল মাদ্রিদের অন্যতম সফল খেলোয়াড় ছিলেন রোনাল্ডো। সে কারনেই প্রথমবারের মত লন্ডনে অনুষ্ঠিত এই এ্যাওয়ার্ড অনুষ্ঠানে রোনাল্ডোর পাশাপাশি অধিকাংশ পুরস্কারেই ছিল রিয়ালের আধিপত্য।
রিয়াল মাদ্রিদে ও পর্তুগালের হয়ে ২০১৬-১৭ মৌসুমে রোনাল্ডো ৪৮ ম্যাচে করেছেন ৪৪ গোল। এর মধ্যে রয়েছে গত ৩ জুন কার্ডিফে জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে ৪-১ গোলের জয়ের ম্যাচে করা দুটি অসাধারণ গোল। এই পুরস্কার অর্জনে ৩২ বছর বয়সী রোনালদো পিছনে ফেলেছেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিয়নেল মেসি ও প্যারিস সেইন্ট-জার্মেইর ব্রাজিলিয়ান তারকা নেইমারকে।
যদিও এই পুরস্কার গ্রহণে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদে সফল ক্যারিয়ার কাটানো রোনাল্ডো মোটেই সন্তুষ্ট হতে পারেননি। পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, ‘এখানেই শেষ নয়, আমি সাতটি অর্জন করতে চাই। পাঁচ ঠিক আছে, কিন্তু সাত আমার সৌভাগ্যের নম্বর। সে কারনেই আরো দুটি আমি পেতে চাই।’
গত বছর ২০ নভেম্বর থেকে ২ জুলাই পর্যন্ত ফুটবলারদের পারফরমেন্স বিবেচনায় বর্ষসেরা নির্বাচন করা হয়েছে। চলতি বছর আগস্টে বর্ষসেরা পুরস্কারের জন্য ২৪ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করে ফিফা। সেপ্টেম্বরে এই সংখ্যা ৩’এ নামিয়ে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়।
ক্যারিয়ারে তৃতীয় চ্যাম্পিয়নস লীগ শিরোপা প্রাপ্তিতে ১২ ম্যাচে ১৬ গোল, পর্তুগালকে প্রথমবারের মত ইউরোর শিরোপা প্রাপ্তিতে সামনে থেকে নেতৃত্ব দেয়া এসবই রোনালদোকে ২০১৬ সালের সেরা ফুটবলারের খেতাব জয়ে সহযোগিতা করেছিল। রোনাল্ডো প্রথম বর্ষসেরা পুরস্কার জিতেছিলেন ২০০৮ সালে। সেই বছর তিনি ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের দেয়া ব্যালন ডি’অর পুরস্কারও জয় করেছিলেন। এর পরপরই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সাথে যৌথভাবে গত ছয় বছর বর্ষসেরা ফুটবলারের এ্যাওয়ার্ড ব্যালন ডি’অর প্রদান করে আসছিল। ২০১৩ ও ২০১৪ সালে রোনাল্ডো জয় করেছিলেন ব্যালন ডি’অর। এ বছর জানুয়ারিতে আবারো পুরস্কার দুটি আলাদা হওয়ায় জানুয়ারিতে ফিফার বিচারে সেরা পুরুষ খেলোয়াড় মনোনীত হয়েছিলেন রোনল্ডো। মাত্র আট মাসের ব্যবধ্যানে আবারো তিনি এই পুরস্কার লাভ করলেন। ফিফাভূক্ত দেশগুলোর জাতীয় দলের অধিনায়ক, কোচ ও নির্বাচিত কয়েকজন ক্রীড়া সাংবাদিক ও সমর্থকদের যৌথ ভোটের মাধ্যমে বর্ষসেরা খেলোয়াড়দের বেছে নেয়া হয়।
এই নিয়ে পঞ্চমবারের মত বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন রোনাল্ডো। তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মেসি ২০০৯ থেকে টানা ২০১২ পর্যন্ত চারবার ও ২০১৫ সালে সর্বশেষ ব্যালন ডি’অর জয় করেন।
লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে অনুষ্ঠিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে আর্জেন্টাইন কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা ও ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডোর হাত থেকে পুরস্কার গ্রহনের পরে সিআর সেভেন বলেছেন, ‘আমাকে ভোট দেবার জন্য ধন্যবাদ। লিও ও নেইমারের সাথে একসাথে একজায়গায় হওয়াটা সত্যিই অসাধারণ মুহূর্ত। পুরো বছর জুড়েই রিয়াল মাদ্রিদের সতীর্থ, সমর্থক, কোচ আমাকে সমর্থন যুুগিয়ে গেছে। এই প্রথমবারের মত আমরা ইংল্যান্ডে এই পুরস্কারের জন্য এসেছি। টানা দ্বিতীয়বারের মত এই পুরস্কার এখন আমার হাতে। এটা আমার জন্য দারুন একটি মুহূর্ত।

Related posts

Leave a Comment