সাভারে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের প্রধানসহ পাঁচ জনকে আটক

arest_atokসাভারে ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ পাঁচ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জোরপুল লালন সিএনজি পাম্পের সামনে থেকে তাদেরকে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
ডিবি পুলিশ জানায় ভোর রাতে জোরপুল এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ পাঁচ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ একটি পিকাপ ভ্যান উদ্ধার করা হয়। আটক ডাকাতরা সাভারের বিভিন্ন স্থানে ডাকাতি করতো বলেও জানান ডিবি পুলিশ।
পাঁচ ডাকাতকে আটক করার বিষয়টি নিশিচত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির (ওসি) এফ এম সায়েদ। এঘটনায় আটক ডাকাতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Related posts

Leave a Comment