যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কাছাকাছি চারটি স্থানে বন্দুক হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। রাজ্যের অ্যাটর্নী জেনারেল এক বিবৃতিতে জানিয়েছেন, ধারণা করা হচ্ছে যে একই পরিবারের ৭ প্রাপ্ত বয়স্ক লোক ও এক কিশোরকে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, তাদের সকলের মাথায় গুলি করে হত্যা করা হয়। এখনো এই ঘটনায় সন্দেহভাজন কাউকে আটক করা হয়নি। কলম্বাসের দক্ষিণাঞ্চলের পিকেটনে এই ঘটনা ঘটেছে। কয়েকটি সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে গেছেন। ঘটনাস্থল থেকে এক ধর্মযাজক বলেন, ‘পারিবারিক কলহের জেরে’ সহিংস ঘটনাটি ঘটে থাকতে পারে। পাইক কাউন্টির শেরিফ চার্লেস রিডার বলেন, এই ঘটনায় নিহতদের সকলেই রোডেন…
Read MoreMonth: April 2016
গাছ লাগান, নদী বাঁচান : ধরিত্রী দিবসে তথ্যমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ন, মানুষের লোভ, ভূমিদস্যুতা ও জঙ্গি-আগুনসন্ত্রাসকে পরিবেশের মহাশত্রু হিসেবে বর্ণনা করে পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণ ও নদীরক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্বারোপ করেছেন তথ্যমন্ত্রী। তিনি শুক্রবার বিশ্ব ধরিত্রী দিবসে রাজধানী ঢাকায় পরিবেশরক্ষায় কর্মরত সংগঠন নোঙর, গ্রিন বাংলা কোয়ালিশন ও গ্রিন স্টেপস আয়োজিত সমাবেশগুলোতে এ আহ্বান জানান। জাতিসংঘ নির্ধারিত দিবসটির প্রতিপাদ্য ‘ধরিত্রীর জন্য বৃক্ষ’ এর সাথে একাত্মতা প্রকাশ করে জাতীয় প্রেসক্লাবের সামনে নোঙর ও গ্রিন বাংলা কোয়ালিশন আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে হাসানুল হক ইনু বলেন, ‘প্রতিজনে একটি গাছ লাগাতে হবে। গাছ যেমন পরিস্কার বায়ু, খাদ্য, রোজগার ও জ্বালানি দেয় তেমনি পরিবেশকে টেকসই…
Read Moreটেনিস-মন্টে কার্লো : রেকর্ড নবম শিরোপা জিতলেন নাদাল
প্রায় তিন ঘন্টার লড়াইয়ে অবশেষে শেষ হাসি হেসেছেন ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। রোববার মন্টে কার্লোর ফাইনালে গায়েল মনফিলসকে ৭-৫, ৫-৭, ৬-০ গেমে পরাজিত করে রেকর্ড নবমবারের মত শিরোপা জেতার কৃতিত্ব দেখিয়েছেন এই স্প্যানিয়ার্ড। ক্যারিয়ারের শততম এটিপি ও মন্টে কার্লোর নবম ফাইনালে এই শিরোপা জয়ের মাধ্যমে নাদাল ২০১২ সালের পরে আবারো এই শিরোপা জিতলেন। তাই তার উচ্ছাসটা যেন একটু বেশিই ছিল। এর মাধ্যমে মাস্টার্স ১০০০ পর্যায়ে বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জকোভিচের সাথে ২৮টি শিরোপা ঘরে তুললেন নাদাল। ২০১৪ সালের মে মাসে মাদ্রিদে জয়ের পরে এটিই নাদালের প্রথম মাস্টার্স শিরোপা।…
Read Moreব্রাজিলে নিম্নকক্ষে অভিশংসন ভোটে রুসেফ পরাজিত
ব্রাজিলের আইনসভার নিম্নকক্ষে অভিশংসন ভোটে হেরে গেছেন দেশটির প্রেসিডেন্ট দিলমা রুসেফ। এখন অভিশংসনের প্রস্তাবটি আইনসভার উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। সরকারি তহবিল ফুলিয়ে ফাপিয়ে প্রকাশের অভিযোগে রুসেফকে অভিশংসিত করা হবে কি না, তা নিয়ে লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশটির আইনসভার নিম্নকক্ষে গতকাল রোববার ভোট হয়। অভিশংসনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোট সহজেই অর্জন করেন রুসেফ বিরোধীরা। প্রস্তাবটি এখন ৮১ আসনের সিনেটে পাঠানো হবে। সিনেটে যদি প্রস্তাবটি সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় অনুমোদিত হয়, তবে প্রেসিডেন্টের বিচার-প্রক্রিয়া শুরু হবে এবং দোষী প্রমাণিত হলে তাকে চূড়ান্তভাবে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। গোটা প্রক্রিয়া চলাকালে তিনি দুবার…
Read Moreআবার একসঙ্গে শাহিদ-কারিনা
আবারও একসঙ্গে পর্দায় আসছেন শাহিদ কাপুর এবং কারিনা কাপুর। একসময়ে তাদের প্রেম ও বিচ্ছেদ ছিল বলিউড ফিসফাসের সেরা সম্ভার। ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর যথারীতি মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় শাহিদ-কারিনার। তবে এখন দুজনের সম্পর্ক অনেকটাই সহজ হয়ে উঠেছে। আর এই সব কিছুর মূলে আছে ‘উড়তা পঞ্জাব’। এই ছবিতে একসঙ্গে দেখা যাবে প্রাক্তন এই যুগলকে। জানা গেছে, ছবির প্রোমোশনেও দু’জন যাচ্ছেন একসঙ্গে। দু’জন একসঙ্গে সেলফিও তুললেন।‘উড়তা পঞ্জাব’ সিনেমায় শাহিদকে একজন রকস্টারের ভূমিকায় দেখা যাবে। আর কারিনাকে একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে। দিয়া ইসলাম / ২১১
Read Moreঢাবি উপাচার্যের সঙ্গে নিউজিল্যান্ডের অধ্যাপকের সাক্ষাৎ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে নিউজিল্যান্ডের লিংকন ইউনিভার্সিটির ট্যুরিজম বিভাগের অধ্যাপক ড. ডেভিড সিমন্স আজ সাক্ষাৎ করেছেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোয়েব-উর-রহমান, প্রভাষক আব্দুল্লাহ আল মুনীম এবং জেমেনি জাবেদ সূচনা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নিউজিল্যান্ডের লিংকন ইউনিভার্সিটির মধ্যে ট্যুরিজম বিষয়ক যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিগ্গিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও আলোচনা হয়। …
Read Moreকৃষি ও কৃষকের উন্নয়নের পাশাপাশি মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করুন : শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকের উন্নয়নের পাশাপাশি দেশের মানুষের ভাগ্যোন্নয়নে আন্তরিকভাবে কাজ করার জন্য কৃষক লীগের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি আশা করি, কৃষক লীগের নেতা-কর্মীগণ কৃষি ও কৃষকের উন্নয়নের পাশাপাশি দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে আরো বেশি আত্মনিয়োগ করবেন। জাতির পিতার ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবেন।’ শেখ হাসিনা বাংলাদেশ কৃষক লীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রদত্ত আজ এক বাণীতে এ কথা বলেন। বাংলাদেশ কৃষক লীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী এ-সংগঠনের সকল নেতাকর্মী ও কৃষক সমাজকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশে কৃষির উন্নয়ন এবং কৃষকের…
Read Moreআবারও হট লুকে সানি লিওন
বিনোদন ডেস্ক :সারারাত চলে নায়কের সঙ্গে রোমান্স। কাটিয়েছেন অন্তরঙ্গ মুহূর্ত। নিজেকে উজাড় করে দিয়েছিলেন সে রাতে। বলা হচ্ছেসানি লিওনের কথা। নায়কের সঙ্গে কাটানো ওই মুহূর্তটা কিন্তু বাস্তবে নয়। পুরোটাই ছবির গল্প। আর তেমনই এক কাহিনী দেখা যাবেসানি লিওনের নতুন ছবি ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এ। এতে পরিচিত হট লুকেই হাজির হচ্ছেন তিনি। একাধিক দৃশ্যে রয়েছে বোল্ডঅবতার। সংবাদ মাধ্যমে সানি বলেছেন, এই সিনেমার জন্য তাকে প্রচুর ঘাম ঝরাতে হয়েছে। পরিচালক জেসমিন ডিসুজাও বলছেন, সানিকে এত পরিশ্রম করতে দেখে তিনি অবাক হয়ে গিয়েছেন। সিনেমার মুক্তির দিনের কথা মাথায় রেখে সানিকে কখনও কখনও দিনে টানা…
Read Moreনা.গঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ২ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই
মোশতাক আহমেদ শাওন, নারায়ণগঞ্জ , ( ১৮ এপ্রিল ) : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ী আলমগীর হোসেনের কাছ থেকে ২লাখ ৯০হাজার টাকা ভর্তি ব্যাগ লুটে নিয়েছে মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারী। রোববার দুপুরে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের গেইটের সামনে এ ঘটনা ঘটে। আলমগীর হোসেন ফতুল্লার বক্তাবলী প্রতাবনগর সিপাহীপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে। নিজ এলাকায় ইটখোলা থেকে ইট ক্রয় করে তা খুচরা বিক্রি করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ইট ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, ফতুল্লার পঞ্চবটি ইসলামী ব্যাংক শাখা থেকে ২লাখ ৯০হাজার টাকা…
Read Moreটাঙ্গাইলে বাসচাপায় পথচারী নিহত
টাঙ্গাইলের সদর উপজেলায় বাসচাপায় অজ্ঞাত এক পথচারী (৪০) নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তারটিয়া ভাতকুড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, সদর উপজেলার তারটিয়া ভাতকুড়া এলাকায় ওই পথচারী রাস্তা পার হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী দ্রুতগামীর একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরনে ছিল কালো জিন্স প্যান্ট ও সাদা দোসর রংয়ের শার্ট ছিল। দিয়া ইসলাম / ৩০
Read More