টাঙ্গাইলে বাসচাপায় পথচারী নিহত

road-accedentটাঙ্গাইলের সদর উপজেলায় বাসচাপায় অজ্ঞাত এক পথচারী (৪০) নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তারটিয়া ভাতকুড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, সদর উপজেলার তারটিয়া ভাতকুড়া এলাকায় ওই পথচারী রাস্তা পার হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী দ্রুতগামীর একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের পরনে ছিল কালো জিন্স প্যান্ট ও সাদা দোসর রংয়ের শার্ট ছিল।

দিয়া ইসলাম /  ৩০

Related posts

Leave a Comment