চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

bonduk--300x183 চট্টগ্রামের মিরসরাই উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেনÑ ইয়াকুব আলী এবং কামরুল হাসান। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র-গুলিসহ ডাকাতির মালামাল উদ্ধার করা হয় বলে দাবি র‌্যাবের।

সোমবার ভোর ৪টার দিকে মিরসরাইয় উপজেলার জোড়ারগঞ্জ থানার মুহুরী প্রজেক্ট এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ইয়াকুব ও কামরুল মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮-এর একটি দল রবিবার রাতে মুহুরী থানা এলাকায় অভিযান চালায়। সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বেশ কয়েকজনের একটি দল। এ সময় র‌্যাব ও ডাকাত দলের সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এতে ২ জনই মারা যান।

এ সময় ঘটনাস্থল থেকে ৪টি পিস্তল, ৩টি বন্দুক, ১টি শুটারগান, বিপুলসংখ্যক গুলি, বেশ কয়েকটি ধারালো অস্ত্র ও ডাকাতির মালামাল উদ্ধার করা হয় বলে জানা যায়।

দিয়া ইসলাম /  ২২

Related posts

Leave a Comment