কাউছার আলম মিযাজী , কুমিল্লা , ( ১৮ এপ্রিল ) : কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শশীদল এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার আটক করেছে। থানা সূত্রে জানা যায়, থানার এসআই সুমন কুমার আদিত্য ও সংগীয় ফোর্স আজ ভোর ৫ঘটিকায় উপজেলার বড়ধুশিয়া-শশীদল সড়কের জামশেদ মিয়ার বাড়ীর পাশ দিয়ে একটি প্রাইভেট কার (যার নাম্বার- চট্র মেট্্েরা-ভ-০২-০৯৮১) দ্রুত গতিতে যাবার সময় তার গতিরোধ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত দুইজন কার থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। এসময় গাড়ী তল্লাশী করে গাড়ীর পেছনের বক্্ের ২ কেজি করে ২৫টি পেকেটে পলিথিন দিয়ে মোড়ানো ৫০ কেজি গাঁজাসহ গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এসআই সুমন বাদী হয়ে অজ্ঞাত দুইজনকে আসামী করে থানায় মাদক আইনে একটি মামলা করেছে।
দিয়া ইসলাম / সিএনআই নিউজ / ৩৫
