স্কোয়াডে লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর মত তারকা খেলোয়াড়দের ঘাটতির জন্য দুঃখ প্রকাশ করেছেন বায়ার্ন মিউনিখের প্রধান কোচ পেপ গার্দিওলা।
২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত মেসির দুর্দান্ত পারফর্মেন্সে ভর করে তৎকালীন বার্সেলোনাকে নেতৃত্ব দিয়ে ইউরো ফুটবলকে শাসন করেছেন কোচ গার্দিওলা। ২০১২ সালে মেসি ৯১টি গোল আদায়ের মাধ্যমে গড়েছিলেন বিশ্ব রেকর্ড।
আর চলতি মৌসুমে গার্দিওলার বর্তমান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে সর্বোচ্চ গোলদাতার আসনে বসা রবার্ট লিওনস্কি ৪৪ ম্যাচ থেকে আদায় করেছেন ৩৮টি গোল। অপরদিকে থমাস মুলার ৪২ ম্যাচ থেকে নিজ সংগ্রহশালায় যুক্ত করেছেন ২৯টি গোল।
এদিকে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো চলতি মৌসুমে ৪৩ ম্যাচে অংশ নিয়ে আদায় করেছেন ৪৭ গোল। শুধু তাই নয়, লা লীগায় টানা ছয়টি আসরে ৩০ বা ততোধিক গোল আদায়ের অনন্য রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন রোনালদো। শনিবার বুন্দেস লীগার ম্যাচে লিওনস্কিও দুটি এবং আরতুরো ভিদালেরধ একমাত্র গোলে ভর করে সালকে দলকে ৩-০ গোলে পরাজিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। তারপরও দলের পারফর্মেন্সেও খুব একটা তৃপ্ত নন কোচ।
গার্দিওলা বলেন, ‘আমি আমাদের পারফর্মেন্সে সন্তুষ্ট নই। প্রথমার্ধে আমরা আসলে খেলার মধ্যেই ছিলাম না। এজন্য আমি দর্শকদের কাছে ক্ষমা চাই। কারণ আপনি অবশ্যই চাইবেন পুরো ৯০ মিনিট খেলোয়াড়রা পূর্ণোদ্দোমে খেলুক।’
গার্দিওলা বলেন, ‘এটি ঠিক যে আমাদের দলে ৫০, ৬০ গোল আদায় করা মেসি বা রোনালদোর মত খেলোয়াড় নেই। তবে যারা আছেন তাদেরকে লড়াকু মেজাজের মধ্যে থাকতে হবে। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের খেলার মধ্যে বিরাট পার্থক্য ছিল।’
দিয়া ইসলাম / ২৮
