ষ্টাফ রিপোর্টার, ২৬ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সাভারে এক গার্মেন্টস শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী। গতকাল রাতে সাভারের দক্ষিণপাড়া এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ বলছে,ধর্ষণের শিকার (৩২) ঐ নারী শ্রমিক সাভারে একটি পোশাক কারখানায় চাকুরী করেন গতকাল রাতে তাকে দক্ষিণপাড়া এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় জোর করে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে অজ্ঞাত এক ব্যক্তি ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই নারী রাতেই সাভার মডেল থানায় একটি ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেও অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পারেনি। ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি অপারেশন আল আমিন বলেন,ধর্ষণকারী ব্যক্তিকে আটকের প্রক্রিয়া চলছে।
সাভারে এক গার্মেন্টস শ্রমিক ধর্ষণের শিকার
