ট্যানারি শিল্প বাঁচাতে সরকারের কাছে প্রণোদনার দাবি

সাভার প্রতিনিধি,৫ জুলাই ,২০২০(বিবিনিউজ):মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে সাভারে ট্যানারি কারখানাগুলোতে বিদেশ থেকে কাজের অর্ডার না আসায় ও কারখানায় চামড়া না আসায় চরম বিপাকে পড়েছেন কারখানার মালিকরা। এমন অবস্থায় ট্যানারি কারখানাগুলোকে বাঁচাতে ও শ্রমিকদের জীবন মান উন্নয়নে সরকারের কাছে আর্থিক প্রণোদনা দাবি করেছেন কারখানা কর্তৃপক্ষরা।

জানা যায়, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীতে ট্যানারি কারখানাগুলো অবস্থিত। দেড় শতাধিক এর বেশী কারখানা হলেও বর্তমানে শতাধিক ট্যানারি কারখানা চালু রয়েছে। কারখানাগুলোতে কাজ করছে কয়েক হাজার শ্রমিক।

করোনা ভাইরাসের কারণে ট্যানারি কারখানাগুলোতে বিদেশ থেকে কাজের অর্ডার আসছে না সেই সাথে করোনা ভাইরাসের কারণে কারখানাগুলোতে বিদেশী বায়াররাও আসা বন্ধ করে দিয়েছেন। এমন অবস্থায় কারখানাগুলোতে আগে জমানো কৃত চামড়া দিয়ে কিছুটা উৎপাদন চললেও তেমন কাজ নেই বললেই চলে।

এছাড়া বিদেশ থেকে ট্যানারির কেমিক্যাল আসাও বন্ধ রয়েছে কারখানাগুলোতে। তাই শ্রমিক ও কর্মকর্তারা অলস সময় পার করছেন। এদিকে বর্তমানে ভাইরাসটির কারণে ট্যানারির অনেক শিপ মেন্টের লেদার বিদেশে না যেতে পারায় কারখানার ভিতরেই অনেক লেদার নষ্ট হয়ে যাচ্ছে। সরেজমিনে ট্যানারি কারখানাগুলো পরিদর্শনে দেখা যায় কারখানাগুলো চামড়া বিহিন ফাঁকা পড়ে রয়েছে। উৎপাদনের মেশিন গুলোও অনেক দিন ধরে কাজ বিহীন পড়ে রয়েছে। দেশে এই সংকটময় সময়ে গরু জবাই কম হওয়ায় চামড়া সংকট রয়েছে ।

এ বিষয়ে এপেক্স ট্যানারির জেনারেল ম্যানেজার মেজর (অব.) মির্জা আনোয়ারুল কবির বলেন ট্যানারি গুলাতে বাঁচাতে আমরা সরকারের কাছে আর্থিক প্রণোদনা দাবি করছি। আর্থিক প্রণোদনা দিলে কারখানাগুলোকে বাঁচানো সম্ভব বলেও বলেন তিনি।

Related posts

Leave a Comment