সেঞ্চুরির উৎসবে মেতেছে প্রোটিয়ারা

crikব্লুুমফন্টেইন, ৮ অক্টোবর : টেস্টে এক ইনিংসে চার সেঞ্চুরি ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনা নয়। বরং এক ইনিংসে পাঁচ সেঞ্চুরির ইতিহাস আছে অস্ট্রেলিয়ার। তবে সেটা দ্বিতীয় ইনিংসে। সেটি ১৯৫৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিল । ২০০১ সালে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানেরও পাঁচ ব্যাটসম্যন দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। তবে প্রথম ইনিংসে এখনো সর্বোচ্চ সেঞ্চুরির সংখ্যা চারটি। ২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে এবি ডি ভিলিয়ার্স, গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস আর অ্যাশওয়েল প্রিন্স সেঞ্চুরি করেছিলেন। আজ সে ইতিহাসের পুনরাবৃত্তি হলো বাংলাদেশের বিপক্ষে। বৃষ্টির কারণে ব্লুুমফন্টেইন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেড় ঘণ্টার বেশি সময় লেগেছে। প্রথম দিনে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন দুই প্রোটিয়া ওপেনার। আজ শুরুর পরপরই তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেন হাশিম আমলা। ১১৩ বলে ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি তুলে নিতে আমলা ১৪টি বাউন্ডারি হাঁকিয়েছেন। এর কিছু পরেই ১৪৭ বলে ১২ বাউন্ডারিতে টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক ফাফ ডু-প্লেসিস। দু’জনের জুটি ২০০ রান অতিক্রম করেছে। তিন উইকেটে ৪২৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে প্রোটিয়ারা। ম্যাচের প্রথম দিনটি ছিল স্বাগতিকদের। জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন দুই ওপেনার। ডিন এলগার ১১৩ এবং ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা আইডেন মার্করাম ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১৪৩ রানে রুবেল হোসেনের বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এলগারের সঙ্গে তার ওপেনিং জুটি ছিল ২৪৩ রানের।

 

 
দিয়া ইসলাম / বিবি নিউজ / ৫০২

Related posts

Leave a Comment