চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

 চট্টগ্রামের মিরসরাই উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেনÑ ইয়াকুব আলী এবং কামরুল হাসান। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র-গুলিসহ ডাকাতির মালামাল উদ্ধার করা হয় বলে দাবি র‌্যাবের। সোমবার ভোর ৪টার দিকে মিরসরাইয় উপজেলার জোড়ারগঞ্জ থানার মুহুরী প্রজেক্ট এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ইয়াকুব ও কামরুল মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮-এর একটি দল রবিবার রাতে মুহুরী থানা এলাকায় অভিযান চালায়। সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বেশ কয়েকজনের একটি দল।…

Read More

ব্রাহ্মণপাড়ায় ৫০ কেজি গাঁজাসহ প্রাইভেট কার আটক

কাউছার আলম মিযাজী ,  কুমিল্লা , ( ১৮ এপ্রিল ) : কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শশীদল এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার আটক করেছে। থানা সূত্রে জানা যায়, থানার এসআই সুমন কুমার আদিত্য ও সংগীয় ফোর্স আজ ভোর ৫ঘটিকায় উপজেলার বড়ধুশিয়া-শশীদল সড়কের জামশেদ মিয়ার বাড়ীর পাশ দিয়ে একটি প্রাইভেট কার (যার নাম্বার- চট্র মেট্্েরা-ভ-০২-০৯৮১) দ্রুত গতিতে যাবার সময় তার গতিরোধ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত দুইজন কার থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। এসময় গাড়ী তল্লাশী করে গাড়ীর পেছনের বক্্ের ২ কেজি…

Read More

মেসি বা রোনালদোর মত খেলোয়াড় নেই বায়ার্নের : গার্দিওলা

 স্কোয়াডে লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর মত তারকা খেলোয়াড়দের ঘাটতির জন্য দুঃখ প্রকাশ করেছেন বায়ার্ন মিউনিখের প্রধান কোচ পেপ গার্দিওলা। ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত মেসির দুর্দান্ত পারফর্মেন্সে ভর করে তৎকালীন বার্সেলোনাকে নেতৃত্ব দিয়ে ইউরো ফুটবলকে শাসন করেছেন কোচ গার্দিওলা। ২০১২ সালে মেসি ৯১টি গোল আদায়ের মাধ্যমে গড়েছিলেন বিশ্ব রেকর্ড। আর চলতি মৌসুমে গার্দিওলার বর্তমান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে সর্বোচ্চ গোলদাতার আসনে বসা রবার্ট লিওনস্কি ৪৪ ম্যাচ থেকে আদায় করেছেন ৩৮টি গোল। অপরদিকে থমাস মুলার ৪২ ম্যাচ থেকে নিজ সংগ্রহশালায় যুক্ত করেছেন ২৯টি গোল। এদিকে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল…

Read More

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলদেশি নিহত

কুড়িগ্রামের মোল্লারচর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে মনসের আলী (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মনসের আলীর বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলার বামনের চর পশ্চিমপাড়া গ্রামে। জানা যায়, মনসের গরু পাচারকারী ছিলেন। রবিবার রাতে বিএসএফের গুলিতে তিনি মারা যান। সোমবার ভোরে মনসেরের লাশ উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। দিয়া ইসলাম /  ২৯

Read More

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা র্বোবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসস’কে জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪২৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন এবং তারা সারা দেশে শান্তিপূর্ণভাবে ও উৎসবের আমেজে পহেলা বৈশাখ উদযাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এর আগে, প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁকে স্বাগত জানান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।   দিয়া ইসলাম /  ২৬

Read More

সাভারে প্রিন্সিপ্যালের অশালীন আচরনে ছাত্রীর আত্মহত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার,  ১৬ এপ্রিল : ঢাকার সাভারের বনপুকুর এলাকার একটি স্কুলে প্রিন্সিপ্যালের অশালীন আচরণ সইতে না পেরে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে জানাগেছে, তারা বানু কষ্ট করে তাঁর মেয়ে স্বর্ণালী ওরফে সোনিয়াকে লেখাপড়া করিয়ে আসছিলেন। বনপুকুর এলাকার চাইল্ড হেভেন স্কুলে নবম শ্রেণী থেকে সোনিয়া দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়। কিন্তু টিউশন ফি ও মাসিক বেতন না দেয়ার কারনে সোনিয়া এ পর্যন্ত ক্লাসে যেতে পারেনি। আজ ( শনিবার ) প্রথম সাময়িক পরীক্ষা দিতে এক হাজার টাকার পরিবর্তে পাঁচশ টাকা নিয়ে মা তারা বানু ও…

Read More

উখিয়ায় ৯শ ৫ পিস ইয়াবা সহ ৩ জন আটক

কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা সহ ৩ পাচারকারীকে আটক করেছেন। এ সময় তাদের বহনকারী সিএনজি গাড়িটি জব্দ করেন। আটককৃতদের বুধবার দুপুরে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে। উখিয়া থানার তদন্ত ওসি মোহাম্মদ কায় কিসলু ও উপ-পরিদর্শক মশিউরের নেতৃত্বে একদল পুলিশ মেরিন ড্রাইভ সড়ক এলাকায় টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী সিএনজি গাড়ি তল¬াশী চালিয়ে এদেরকে আটক করেন। আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার হাতিরঘোনা গ্রামের মৃত সুলতান আহাম্মদের ছেলে মোঃ তৈয়ব আলী (৪৫), উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের লেঙ্গুর বিল গ্রামের মৃত বাচা মিয়া চৌধুরীর ছেলে ও…

Read More

আশুলিয়ায় নববর্ষের শাড়ির জন্যে অভিমানে গৃহবধূর আত্নহত্যা

 আশুলিয়ায় বাংলা নববর্ষের শাড়ির জন্যে স্বামীর সাথে অভিমান করে আত্নহত্যা করেছে এক গৃহবধূ। শুক্রবার বিকেলে বুড়িপাড়া এলাকার নূর মোহাম্মদ সরকারের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ বিথী আক্তার (২৬) বুড়িপাড়া এলাকায় স্বামী শাহিনের সাথে ভাড়াকৃত একটি কক্ষে বসবাস করতো। সে ঠাঁকুরগাও জেলার ওবায়দুর রহমানের মেয়ে। এব্যাপারে প্রতিবেশিরা জানান, বৃহস্পতিবার পহেলা বৈশাখ নববর্ষ উপলক্ষে স্বামী শাহিনের নিকট বৈশাখী শাড়ির জন্য স্বামীর নিকট বায়না ধরে। অস্বচ্ছল পরিবারের সামর্থ্য না থাকায় স্বামী শাহিন স্ত্রীর আবদার রক্ষা করতে পারবে না জানিয়ে দেন। ঘটনায় দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। এঘটনার পর গতকাল শুক্রবার সকালেও স্বামী শাহিনের…

Read More

সাংবাদিক শফিক রেহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

 প্রবীন সাংবাদিক শফিক রেহমানের পাঁচ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে আদালত। পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় তার রিমান্ড আবেদন করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার এর আগে জানিয়োছলেন। শনিবার সকালে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে শফিক রেহমানকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, ২০১৫ সালের আগস্ট…

Read More

সাকিব-মুস্তাফিজ মুখোমুখি বিকালে

আইপিএলে প্রথমবারের মত মুখোমুখি হতে যাচ্ছে সাকিব ও মুস্তাফিজ। গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। শনিবার বিকাল সাড়ে ৪টায় হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে। দিল্লি ডেয়ার ডেভিলসের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় দিয়ে আসর শুরু করে কলকাতা নাইট রাইডার্স। তবে দ্বিতীয় ম্যাচেই ছন্দপতন ঘটে কলকাতার। ইডেন গার্ডেনে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে বড় ব্যবধানে হারে সাকিববিহীন কলকাতা। এদিকে দুই বারের চ্যাম্পিয়ন কেকেআরের বিপক্ষে জিতে আসরের প্রথম জয় পেতে মরিয়া মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমানের উজ্জ্বল পারফর্মেন্সের পরও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৪৫ রানে…

Read More