স্টাফ রিপোর্টার,২০ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : মানুষকে হত্যার দায়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার কতবার ফাঁসি হবে তা কেউ বলতে পারেনা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান।
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও কর্মী সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এসময় আরও বলেন,ছাত্রজনতা হত্যা মামলায় অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল আরও বিডিআর বিদ্রোহ হত্যাকান্ডে ও হেফাজত সমাবেশে মানুষ হত্যার দায়ে অনেকবার ফাঁসি হবে। তিনি আরও বলেন,নির্বাচন সময় মত হবে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না একটি মহল ভারত থেকে বাংলাদেশে জালাও পোড়াও করে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে।
এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে শোভাপুরসহ বিভিন্ন নির্মাণাধীন রাস্তার কাজ পরিদর্শন করেন।
এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচন সময় মত হবে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না :আমান উল্লাহ
