স্টাফ রিপোর্টার,২০ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : নাগরিক সুযোগ সুবিধা বাড়ানোর লক্ষ্যে রাজধানী ঢাকার উপকন্ঠে অবস্থিত সাভার পৌরসভা ও আশুলিয়াকে নিয়ে হতে যাচ্ছে সাভার সিটি কর্পোরেশন। তারই ধারা বাহিকতায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধি,সাংবাদিক ও সুশিল সমাজের লোকজন নিয়ে অনুষ্ঠিত হলো প্রথম মতবিনিময় সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ নগর উন্নয়ন শাখার যুগ্ন সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান লিটন।

সাভার উপজেলা নির্বাহী অফিসার ও সাভার পৌর প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ সচিব মোহাম্মদ ফিরোজ মাহমুদ,সহকারী কমিমনার ভুমি আব্দুল্রাহ আল আমিন,শাহাদাৎ হোসেন খান,সাদিয়া আক্তার,সমাজ সেবক সালাউদ্দিন খান নইম,বিএনপি নেতা বদিরুজ্জামান বদির,নাজমুল আলম,জামায়েত নেতা ও এমপি প্রার্থী আফজাল হোসেন ও স্থানীয় সাংবাদিকসহ অনেকেই যুক্তি উপস্থাপন করে বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, শুধু সাভার পৌর সভা ও আশুলিয়া ইউনিয়কে নিয়ে সিটি কর্পোরেশন করলে হবে না । করতে হলে সভার পৌর সভা ও আশুলিয়া থানার সকল ইউনিয়ন নিয়ে অর্থাৎ ঢাকা -১৯ আসন করা উচিৎ। এছাড়া অনেকে বলেছেন সাভার উপজেলাকেই সাভার সিটি কর্পোরেশন করা হোক। এ ধরনের মতবিনিময় সভা আরো হবে বলে জানান কর্তৃপক্ষ।
