ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প

২১ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদী জেলা শহর থেকে ১৪ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে ২৩ দশমিক ৮৯ উত্তর অক্ষাংশ ও ৯০ দশমিক ৫৭ পূর্ব দ্রাঘিমাংশের উপরে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

Related posts

Leave a Comment