সাভারের সিটি ইউনিভার্সিটিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

৩১ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ):ঢাকার সাভারে সিটি ইউনিভার্সিটিতে সাম্প্রতিক ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কর্তৃক হামলা,অগ্নিসংযোগ, ভাঙচুর এবং লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বিরুলিয়ার খাগান এলাকায় সিটি ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে এ সংবাদ সম্মেলন করেন সিটি ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা সংবাদ সম্মেলন থেকে ছয়টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে এই অগ্নিসন্ত্রাস লুটপাট ও মিথ্যাচারের দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে, হামলায় আহত সিটি ইউনিভার্সিটি সকল শিক্ষার্থীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয় ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত সিটি ইউনিভার্সিটির অবকাঠামো ও বিনষ্ট পরিবহন সমূহের ক্ষতিপূরণ দিতে হবে, যেসব ড্যাফোডিল শিক্ষার্থী সরাসরি…

Read More

সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব : প্রধান উপদেষ্টা

৩১ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি, কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’ আগামীকাল ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও…

Read More

‘শাপলা কলি’ যুক্ত হলো ইসির প্রতীক তালিকায়

৩০ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ):শাপলা প্রতীকের দাবিতে অনড় অবস্থান জানিয়ে আসছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে ইসির প্রতীক তালিকায় না থাকায় এই প্রতীক দেওয়া যাবে না বলে এতদিন বলে আসছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে আজ বৃহস্পতিবার ইসির নতুন যে প্রতীক তালিকা প্রকাশ করা হয়েছে তাতে ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে। আজ নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তাতে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে শাপলা কলিসহ বেশ কিছু প্রতীক সংযোজন ও বিয়োজন করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর ১১৫টি প্রতীক…

Read More

নির্বাচনের প্রস্তুতি : বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে ইসির মতবিনিময় শুরু

৩০ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ):আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই মতবিনিময় শুরু হয়েছে। সভায় চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ অংশ নিয়েছেন। সভায় মন্ত্রিপরিষদ সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের ৩১ বিভাগের শীর্ষ কর্মকর্তারা অংশ নিয়েছেন। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা রুহুল আমিন…

Read More

সাভারের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সম্মেলন

স্টাফ রিপোর্টার, ২৯ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ):সাভারে সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাড়িতে আগুন ও ভবন ভাঙচুর লুটপাটের ঘটনায় সিটি ইউনিভার্সিটির বিরুদ্ধে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আটকে রেখে অমানবিক নির্যাতনের অভিযোগ তুলেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্মার্ট সিটির প্রফেসর আমিনুল ইসলাম হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম এ কবির এই অভিযোগ করেন। এ সময় তিনি জানান তার নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যারা সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিবে।সংবাদ সম্মেলনে…

Read More

সাভারে সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ,ড্যাফোডিলে সাংবাদিক সম্মেলন

স্টাফ রিপোর্টার,২৮ অক্টোবর ২০২৫(বিবিনিউজ):ঢাকার সাভারের বিরুলিয়ার সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সিটি ইউনিভার্সিটি চার দিনের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। সোমবার সিটি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড.লুৎফর রহমান এ তথ্য জানান এবং ক্ষয়ক্ষতির জন্য ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবী করেন। পরে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা হল ত্যাগ করেছেন। এদিকে সংঘর্ষে জড়িত ড্যাফোডিল ইউনিভার্সিটির ১১ জন শিক্ষার্থী আটক থাকার পরে বিকাল তিনটার দিকে তাদেরকে আহত অবস্থায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে সিটি ইউনিভার্সিটি কতৃপক্ষ। এছাড়া মিরপুর বিরুলিয়া সড়ক অবরোধ থাকার পরে তিনটা থেকে সড়কে যানচলাচল স্বাভাবিক…

Read More

ডাচ-ব্যাংলা ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মশালা উপলক্ষ্যে সাভারে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,২৬ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): ডাচ-ব্যাংলা ব্যাংক পিএলসির আর্থিক সাক্ষরতা কর্মশালা উপলক্ষ্যে ঢাকার সাভারে দিন ব্যাপী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি সাভার শাখা ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) ইবনুল হাসান, বিশেষ অতিথি সিনিয়র রিজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ দেবনাথ, সিনিয়র রিজিওনাল কমপ্ল্যোয়েন ম্যানেজার মোঃ নাসিমুল হক, রকেটের সিনিয়র রিজিওনাল ম্যানেজা মোঃ আরিফ বিল্লাহ, এজেন্ট ব্যাংকিং সাভার এরিয়ার অফিসের ইনচার্জ এস,সি,এম, আফাজ উদ্দিন, সাভারের এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম, সিনিয়র সেলস ম্যানেজার মোঃ আবু বক্কর সিদ্দীক, সিনিয়র সেলস ম্যানেজার এসএম আসাদুল ইসলাম, সিনিয়র সেলস ম্যানেজার রেজোয়ানা সুলতানা…

Read More

বিমানবন্দরে অগ্নিকাণ্ডের তদন্ত করবে ৪ দেশের বিশেষজ্ঞরা : স্বরাষ্ট্র উপদেষ্টা

২৫ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড তদন্তের জন্য চার বিদেশি দেশ – ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন এবং তুরস্কের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। উপদেষ্টা আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ‘আমরা চারটি দেশকে এখানে কোনও অব্যবস্থাপনা আছে কি না তা তদন্তের জন্য আমন্ত্রণ জানিয়েছি।’ স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তারা চান ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন এবং তুরস্ক থেকে বিশেষজ্ঞরা এসে অগ্নিকাণ্ডের তদন্ত করুক। তিনি বলেন, তারা তদন্তের…

Read More

সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে :সাভারে মৎস্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার,২২ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): সাগর যখন ফাঁকা থাকে তখন ভারতীয় জেলেরা সাগরে ইলিশ মাছ ধরতে আসে বলে খবর পাওয়া যাচ্ছে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আজ ঢাকার সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, সাগরে যখন ভারতীয় জেলেরা আসে তা জানার পরেই সাথে সাথে কোষ্টগার্ডকে নির্দেশ দেওয়া হয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে । এসময় মৎস্য ও প্রাণিসম্পদ…

Read More

প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২২ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন যে তার কর্মকালীন সময়ে বাংলাদেশ ও জার্মানির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। বৈঠকে রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে খোঁজ-খবর নেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও বেশি সম্পৃক্ত হচ্ছে, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। রাষ্ট্রদূত সরকারের সংস্কার উদ্যোগ, বিশেষ করে জুলাই জাতীয় সনদের প্রশংসা…

Read More