‘শাপলা কলি’ যুক্ত হলো ইসির প্রতীক তালিকায়

৩০ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ):শাপলা প্রতীকের দাবিতে অনড় অবস্থান জানিয়ে আসছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে ইসির প্রতীক তালিকায় না থাকায় এই প্রতীক দেওয়া যাবে না বলে এতদিন বলে আসছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে আজ বৃহস্পতিবার ইসির নতুন যে প্রতীক তালিকা প্রকাশ করা হয়েছে তাতে ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে। আজ নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তাতে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে শাপলা কলিসহ বেশ কিছু প্রতীক সংযোজন ও বিয়োজন করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর ১১৫টি প্রতীক…

Read More

নির্বাচনের প্রস্তুতি : বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে ইসির মতবিনিময় শুরু

৩০ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ):আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই মতবিনিময় শুরু হয়েছে। সভায় চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ অংশ নিয়েছেন। সভায় মন্ত্রিপরিষদ সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের ৩১ বিভাগের শীর্ষ কর্মকর্তারা অংশ নিয়েছেন। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা রুহুল আমিন…

Read More