আশুলিয়ায় পলমল গ্রুপের পোশাক কারখানায় ভয়াবহ আগুন,নিয়ন্ত্রণে ৯ ইউনিট

স্টাফ রিপোর্টার,৬ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ):ঢাকার সাভারের আশুলিয়ায় পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং নামে একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১ টা ৪০ মিনিটের দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি। আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা জানায়, কারখানায় প্রায় ৪ হাজার ১০০ জন শ্রমিক কাজ করেন। কারখানার দ্বিতীয় তলায় আনুমানিক ১১ টা ৪০ মিনিটের দিকে আগুনের উপস্থিতি টের পায় কর্মরত শ্রমিকরা।…

Read More

ধামরাইয়ে শহীদ আবুল হোসেন ক্লাব কর্তৃক ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,৬ অক্টোবর,২০২৫(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ের খড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৪ অক্টোবর (শনিবার) বিকেলে খড়ারচর শহীদ আবুল হোসেন ক্লাব ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দল শিবলী একাদশ বনাম কুরঙ্গী উদয়ন সংঘ। ৪-০ গোলে বিজয়ী দল শিবলী একাদশ। খেলায় চ্যাম্পিয়ন পুরস্কার ফ্রিজ এবং রানার আপ পুরস্কার ছিল স্মার্ট টেলিভিশন। উৎসব মুখর পরিবেশে ও হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল টুর্নামেন্টে শহীদ আবুল হোসেন ক্লাব এর সভাপতি ও রোয়াইল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী…

Read More