শিক্ষক-কর্মচারীদের খালি প্লেট হাতে ভুখামিছিল, পুলিশের বাধা

১৯ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ):বাড়িভাড়া ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে খালি প্লেট নিয়ে ভুখামিছিল শুরু করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আজ রোববার বেলা সোয়া তিনটায় শিক্ষক-কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে খালি প্লেট নিয়ে শিক্ষা ভবন অভিমুখে এ মিছিল শুরু করেন। এতে অংশ নিয়েছেন হাজারো শিক্ষক-কর্মচারী। তবে শিক্ষক-কর্মচারীদের মিছিলটি দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড়ে এলে পুলিশ তাতে বাধা দেয়। হাইকোর্ট মোড়ে পুলিশের শতাধিক সদস্য এবং ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করতে দেখা গেছে। শিক্ষক-কর্মচারীরা সেখানে এক ঘন্টা অবস্থান করে বিকেল সাড়ে চারটার দিকে আবার শহীদ মিনারে ফিরে যান। এ সময় শিক্ষক-কর্মচারীরা ‘হয়তো দাবি…

Read More

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার

১৯ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়িয়েছে সরকার। আজ (রোববার) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) দেওয়া হবে। শর্তসমূহে উল্লেখ করা হয়— এই বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুসারে সমন্বয় করতে হবে; বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল…

Read More

ধামরাইয়ে তারুণ্যের উৎসব উৎযাপনে জেলার ইউনিয়ন পর্যায়ে শুরু জেলা প্রশাসক কাবাডি ও ভলিবল

স্টাফ রিপোর্টার,১৯ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে তারুণ্যের উৎসব উৎযাপনে ”এসো দেশ বদলাই-“পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে ঢাকা জেলার ইউনিয়ন পর্যায়ে আন্তঃইউনিয়ন শিক্ষা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ভাবে শুরু হলো জেলা প্রশাসক কাবাডি ও ভলিবল প্রতিযোগিতা। ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে ৫টি উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়নের ভলিবল ও কাবাডিতে ধামরাই সদর ইউনিয়ন এবং কুশুরা ইউনিয়ন দল এ প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলবে উপজেলা পর্যায়ের এ প্রতিযোগীতা এবং কাবাডিতে উপজেলার চ্যাম্পিয়ন দলের প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে। এ ছাড়া ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিন থানার শিক্ষা…

Read More