স্টাফ রিপোর্টার,১৯ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে তারুণ্যের উৎসব উৎযাপনে ”এসো দেশ বদলাই-“পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে ঢাকা জেলার ইউনিয়ন পর্যায়ে আন্তঃইউনিয়ন শিক্ষা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ভাবে শুরু হলো জেলা প্রশাসক কাবাডি ও ভলিবল প্রতিযোগিতা। ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে ৫টি উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়নের ভলিবল ও কাবাডিতে ধামরাই সদর ইউনিয়ন এবং কুশুরা ইউনিয়ন দল এ প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলবে উপজেলা পর্যায়ের এ প্রতিযোগীতা এবং কাবাডিতে উপজেলার চ্যাম্পিয়ন দলের প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে। এ ছাড়া ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিন থানার শিক্ষা প্রতিষ্ঠানেরও ১৮ অক্টোবর থেকে শুরু করে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এ খেলা। মহানগর উত্তর এবং দক্ষিন শিক্ষা থানার চ্যাম্পিয়ন ও রানার আপ দলের ফাইলান খেলা অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর ঢাকায় শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে।

ধামরাইয়ের শরিফবাগের আফাজ উদ্দিন স্কুল ও কলেজ মাঠে এ দুটি প্রতিযোগীতার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ঢাকা জেলা প্রশাসক মোঃ তানভীর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্তি জেলা প্রশাসক আব্দুল রাফিউল আলম, এডিসি আব্দুর ওয়ারেজ আনসারী, এডিসি শামিম হোসেন, এডিসি মি. লিটাস লরেন্স সিরান, এডিসি মাহবুব উল্লাহ মজুমদার,এডিসি শিক্ষা শামীমা সুলতানা,ঢাকা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র ও ধামরাই শরিফবাগ আফাজ উদ্দিন স্কুল ও কলেজের অধ্যক্ষ-মাহবুব আলম প্রমূখ।
উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন,ধামরাই উপজেলা নিবার্হী অফিসার মামুনুন আহমেদ অনীক। সভায় কেরানীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার,নবাবগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ও দোহার উপজেলা নিবার্হী অফিসার, সহকারী কমিশনার ভুমি,উপজেলার অফিসার,ইউপি প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ প্রতিযোগীতার আয়োজনের মাধ্যমে দেশে চলমান তারুণ্যের উৎসবের সাথে সকলকে একাত্ম হওয়া প্রয়োজন,দেশের যুব সমাজ মাদক থেকে সরে আসবে যার কারনে এ খেলার চর্চার উপর গুরুত্বারোপ করা প্রয়োজন এবং এ ধরনের আয়োজন খেলোয়াড় মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। আমাদের এ প্রতিযোগীতায় ফাইনাল খেলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের অনেকেই জাতীয় পর্যায়ে স্থান করে নিতে পারবে বলে মন্তব্য করেন প্রধান অতিথি ঢাকা জেলা প্রশাসক মোঃ তানভীর আহমেদ। তিনি আরো বলেন, ঢাকা মহানগর ও ঢাকা জেলার যুব সমাজ ও ছাত্র সমাজ সুষ্ট বিনোদনে সুষ্ট দেহ-মন বিকাশের ধারা বেগবান হবে এবং তারা এ ধরনর খেলা কে বেছে নিবে তবে মাদককে না ।
টুনামেন্টের ভলিবল ও কাবাডির অংশগ্রহনকারী দলগুলো হলো ধামরাই সদর ইউনিয়ন এবং কুশুরা ইউনিয়ন দল। বিজয়ী হয়েছেন ধামরাই সদর ইউনিয়ন দল। ঝাকঝমক ও উৎসবমূখর পরিবেশে ঢাকায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজক কমিটির ।
এ ধরনের আয়োজন খেলোয়াড় মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। তারুণ্যদ্বীপ্ত কাবাডি ও ভলিবল খেলোয়াড়দের অংশগ্রহণে উৎসব মূখর হয়ে উঠেছে ধামরাই। এলাকার শিক্ষার্থী,জনপ্রতিনিধি, ইউপি প্রশাসক,শিক্ষক, সরকারি কর্মকর্তা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন। ঢাকা জেলা প্রশাসকের এ ক্রীড়া প্রতিযোগীতার সহযোগীতায় রয়েছে ঢাকা ঢাকা জেলা ক্রীড়া অফিস এবং ঢাকা জেলা ক্রীড়া সংস্থা।
