সাভারের আশুলিয়ায় কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনসহ ৬ জন আটক

স্টাফ রিপোর্টার,৩০ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনসহ ৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে দেশীয় অস্ত্র, গাঁজা, মোবাইল ফোন ও বিভিন্ন অপরাধ কর্মকা-ে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।রাতে জামগড়া প্রাইমারি স্কুল, বটতলা ও রূপায়ন এলাকায় রাতভর পাঁচটি পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলোÑ আশুলিয়ার রুপায়ন মাঠ এলাকার ইয়ার হোসেন (২০), জামগড়া এলাকার সোনা মিয়া (৪৫), একই এলাকার আশরাফুল (১৮), বড় বাবু (১৯), আকাশ (১৮) ও ১৭ বছরের এক কিশোর।যৌথ বাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় রাতভর…

Read More

বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে :আমান উল্লাহ

স্টাফ রিপোর্টার,৩০ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে ধর্ম যার যার নিরাপত্তা সবার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান। সোমবার সন্ধ্যায় সাভারে তেঁতুলঝোড়া ও ভাকুর্তা ইউনিয়নে দুর্গাপূজা মন্দির পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল জনগণই সকল ক্ষমতার উৎস আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে, খুব শীঘ্রই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও বলেন তিনি। এসময় স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read More

পূজামন্ডপে নাশকতার চেষ্টা করলে প্রশাসন ও বিএনপি কঠোর হাতে দমন করবে : সালাউদ্দিন বাবু

স্টাফ রিপোর্টার,৩০ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): শারদীয় দুর্গাপূজায় পূজা মন্ডপে কেউ নাশকতার চেষ্টা করলে প্রশাসন ও বিএনপি নেতা কর্মীদের নিয়ে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সোমবার সন্ধ্যায় সাভারের বিরুলিয়ার বিভিন্ন গ্রামে দুর্গাপূজার মন্দির পরিদর্শন ও তাদেরকে নগদ অর্থ সহায়তা দিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। এসময় তিনি আরো বলেন, সাভার ও আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালিত হচ্ছে কোন অপ্রতিকর ঘটনা হবে না বর্তমান অন্তবর্তী কালীন সরকার হিন্দুদের সর্বাত্মক নিরাপত্তা দিয়েছে কেউ হামলার চেষ্টা করলে পূজা মন্ডবে তাকে কঠোর…

Read More

সাভারে সনাতনী ধর্মের শারদীয় দূর্গোৎসব আনন্দ উৎসবে অনুষ্ঠিত হচ্ছে

শেখ এ কে আজাদ,৩০ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):সাভার উপজেলায় সনাতনী শারদীয় দূর্গোৎসব আনন্দ উৎসবে মেতে উঠেছে হিন্দু ধর্মের ব্যক্তিরা। সোমবার সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত পূজামন্ডবগুলো ঘুরে দেখা গেছে আইনশৃংখলা পরিস্থতির ঠিক রয়েছে পূজামন্ডবগুলোতে গিয়ে প্রার্থনা করছে হিন্দু সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা। সাভার নামাবাজারের শ্রী শ্রী রামকৃষ্ণ ও পঞ্চবটী আশ্রমের সভাপতি শ্রী বৈদ্যনাথ সাহা ও সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণদাস ঘোষ কাঞ্চন সাংবাদিককে জানান, পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তায় বলয়ে এখনো কোন বিশৃঙ্খলা ঘটেনি শান্তিপূর্ণ ভাবে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সাভার থানা এড়িয়া ২২০ টি এবং সাভার পৌরসভায় ৪০ টি পূজামন্ডবে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ…

Read More

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত

২৯ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): মিডল অর্ডার ব্যাটার তিলক ভার্মার দুর্দান্ত ইনিংসের সুবাদে এশিয়া কাপের ১৭তম আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। টুর্নামেন্টের ফাইনালে ভারত ৫ উইকেটে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে। এই নিয়ে রেকর্ড নবমবারের মত এশিয়া কাপের শিরোপা জিতল ভারত। শিরোপা নির্ধারনী ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯ দশমিক ১ ওভারে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ২ বল বাকী থাকতে টানা দ্বিতীয়বারের মত শিরোপা ঘরে তুলে ভারত। তিলক ৫৩ বলে অপরাজিত ৬৯ রান করেন। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথম ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও ভারত।দুবাইয়ে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করার…

Read More

গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণ-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ন্যায্যতা প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই গণ-আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করতে হবে- জাবি উপাচার্য

স্টাফ রিপোর্টার,২৯ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, ২০২৪ এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণ-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই গণ-আকাঙ্ক্ষার লক্ষ্য ন্যায্যতা প্রতিষ্ঠা করা। তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্ম নিজেদের জীবন দিয়ে দেখিয়েছেন যে, রাষ্ট্র পরিচালনায় নিযুক্ত আমাদের অভিভাবকরা ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার দায়ে তাঁদেরকে উৎখাত করা হয়েছে। এখন তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার আলোকে রাষ্ট্রকে গড়ে তুলতে হবে। আজ বেলা এগারোটায় ইস্টার্ন ইউনিভার্সিটি ডিবেট ক্লাব আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য…

Read More

দুই মাস ধরে অনিশ্চয়তার মধ্যে আছি, কখন নেমে যাই: তথ্য উপদেষ্টা

২৮ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):দুই মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। কারণ হিসেবে তিনি রাজনৈতিক দলগুলোর মে মাস থেকে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাওয়ার কথা জানিয়েছেন। তথ্য উপদেষ্টা বলেন, ‘গত দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই। মানে আমি কখন নামব আমি জানি না।’ আজ রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপে তথ্য উপদেষ্টা এ কথা বলেন। সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। এতে সহযোগিতা করেছে যুক্তরাজ্য সরকার এবং…

Read More

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে রেমিট্যান্স : প্রধান উপদেষ্টা

২৮ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করে বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। তিনি বলেন, ‘আমাদের অর্থনীতি একেবারে নিচে নেমে গিয়েছিল। আপনাদের রেমিট্যান্সই তা বাঁচিয়েছে। অর্থনীতিকে শক্তিশালী করার পেছনে আপনাদের রেমিট্যান্সই মূল চালিকা শক্তি।’ শনিবার ম্যানহাটনের নিউইয়র্ক মেরিয়ট মার্কুইসে (১৫৩৫ ব্রডওয়ে) অনুষ্ঠিত ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রবাসী বাংলাদেশিরা এ আয়োজনে অংশ নেন। তরুণদের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে পর্যাপ্ত তরুণ জনশক্তি রয়েছে। বিদেশি কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থানান্তর করে এ মানবসম্পদ…

Read More

সাভার ও আশুলিয়া থেকে দুই জনের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার,২৮ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): ঢাকার সাভার ও আশুলিয়া থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে ও দুপুরে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশ জানায়,দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের বিপরীত পাশে অজ্ঞাত ২১ বছর বয়সী এক যুবকের বস্তাবন্দি অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। হত্যাকান্ডের রহস্য উৎঘাটনে কাজ করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান।অপরদিকে সকালে সাভারের বিরুলিয়ার বেরিবাধ এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার…

Read More

আবার ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোরের মনিরামপুর

২৭ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):সাত দিনের মাথায় দেশে আবারও ভূমিকম্প অনুভূত হলো আজ শনিবার বেলা ২টা ২৭ মিনিটে। রিখটার স্কেলে ৩ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়েছে যশোরের মনিরামপুর উপজেলায়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মনিরামপুরেই। এই নিয়ে চলতি মাসে তৃতীয়বারের মধ্যে ভূমিকম্প অনুভূত হলো। ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ‌সাত দিনের মাথায় ২১ সেপ্টেম্বর আবার ভূমিকম্প অনুভূত হয় সিলেট অঞ্চলে। সিলেট বিভাগের জেলা সুনামগঞ্জের ছাতকই এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। বাংলাদেশ…

Read More