স্টাফ রিপোর্টার,২০ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): সাভারে শহীদ জিয়া সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৯ সেপ্টেম্বর) বিকেলে সাভার পৌর এলাকার উত্তর রাজাশন মহল্লায় এ সভা অনুষ্ঠিত হয়। এসময় শহীদ জিয়া সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। এসময় সভায় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন শহীদ জিয়া সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা। এসময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাবেক…
Read MoreDay: September 20, 2025
বাংলাদেশকে বিকল্প পরিচ্ছন্ন জ্বালানির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে : প্রধান উপদেষ্টা
২০ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশকে এখনই পরিচ্ছন্ন, নিরাপদ এবং সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে এগিয়ে যেতে হবে, যাতে দেশ টেকসই অর্থনৈতিক উন্নয়নের নতুন পথে এগিয়ে যেতে পারে। তিনি বলেন, ‘এখন সময় এসেছে বাংলাদেশকে গুরুত্ব সহকারে বিকল্প পরিচ্ছন্ন জ্বালানি বিবেচনা করার, যার মধ্যে বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ স্থাপন অন্যতম।’ গত বৃহস্পতিবার রাতে অ্যানথ্রোপোসিন ইনস্টিটিউটের চেয়ারম্যান কার্ল পেজ এবং তাঁর সহকর্মীদের সঙ্গে এক ভার্চুয়াল সম্মেলনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূস বলেন, বিশ্বের ঘনবসতিপূর্ণ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশ দীর্ঘদিন জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল…
Read Moreজাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ পিআর পদ্ধতি চায়না: আমান উল্লাহ
স্টাফ রিপোর্টার,২০ সেপ্টেম্বর,২০২৫(বিবিনিউজ):আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ পিআর পদ্ধতি চায়না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান। শুক্রবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্বরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা জানান। বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান এসময় আরও বলেন,পিআর পদ্ধতি দিয়ে কোন নির্বাচন হবে না বর্তমান সরকার যে ব্যবস্থাপনায় নির্বাচন আয়োজন করবে সেটাই হবে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে…
Read Moreতারেক রহমানের নির্দেশে নেতাকর্মীদেরকে সুসংগঠিত করার লক্ষ্যে আশুলিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার,২০ সেপ্টেম্বর,২০২৫(বিবিনিউজ):বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গ্রাম পর্যায়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদেরকে সুসংগঠিত করার লক্ষ্যে আশুলিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজ মাঠে এ আলোচনা সভার আয়োজন করেন আশুলিয়া থানা বিএনপি। এসময় উপস্থিতিদের মাঝে ৩১ দফা পড়ে শুনান, অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।এসময় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
Read More