বিশেষজ্ঞরা ৪ পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন : আলী রীয়াজ

১৭ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):চারটি পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন বলে আজ বুধবার জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২৯টি রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি। ড. আলী রীয়াজ বলেন, বিশেষজ্ঞরা চারটি পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা যেতে পারে। কমিশনের মেয়াদ এক মাস বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, নতুন করে কমিশনের মেয়াদ এক মাস বাড়ানোর আরেকটি কারণ হচ্ছে যে, যেকোনো কার্যালয় যদি…

Read More

জাবির জাকসু এবং হল সংসদ নিবার্চনের বিজয়ীদের শপথ গ্রহন অনুষ্টিত হবে আগামীকাল

স্টাফ রিপোর্টার,১৭ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নিবার্চনের নবনির্বাচিত নেতৃবৃন্দদের শপথ গ্রহণ অনুষ্টান সম্পন্ন হবে আগামীকাল বিকালে । জাকসুর শপথ গ্রহণ হবে সিনেট হলে বিকাল ৪ ঘটিকায় এবং হল সংসদের শপথ গ্রহণ সম্পন্ন হবে হলে হলে সন্ধ্যা ৭ ঘটিকায়। এ কর্মসুচীর সকল আয়োজন সম্পন্ন করেছেন নিবার্চন কমিশন। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর বিজয়ীদের শপথ বাক্য পাঠ করাবেন জাকসুর সভাপতি এবং উপাচার্ষ অধ্যাপক ড. কামরুল আহসান এবং হলে হলে শপথ বাক্য পাঠ করাবেন স্ব স্ব হল প্রভোষ্টগণ বলে জানান,নিবার্চন কমিশনের সদস্য সচিব ও প্রক্টোর অধ্যাপক…

Read More

সাজেকে গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত, আহত ১১

১৭ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):রাঙামাটির সাজেকে চান্দের গাড়ি পাহাড়ের খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে সাজেকের হাউসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ১১ শিক্ষার্থী আহত হয়েছেন। খবর পেয়ে সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা। নিহত শিক্ষার্থীর নাম রিংকী আক্তার। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন। আহত ব্যক্তিদের সবাই একই বিভাগের শিক্ষার্থী। তাঁরা সাজেক যাচ্ছিলেন। বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানা বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল আজ সকালে খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড়ে উঠতে…

Read More

কারিগরি শিক্ষার্থীদের সাতরাস্তা মোড় অবরোধ, তীব্র যানজট

১৭ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। চার দফা দাবিতে আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাতরাস্তা মোড় অবরোধ করেন। কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে সাতরাস্তা মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সংশ্লিষ্ট সড়কগুলোয় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। যানজটে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। চার দফা দাবি হলো: প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা; বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা; কারিগরি ছাত্র…

Read More

ইসরাইল গাজা সিটিতে স্থল হামলা শুরু করেছে

১৭ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): ইসরাইল মঙ্গলবার গাজা নগরীতে হামাস সদস্যদের লক্ষ্য করে তাদের দীর্ঘ-প্রত্যাশিত স্থল অভিযান শুরু করেছে, যা ব্যাপক আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি করেছে। গাজা নগরী থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জাতিসংঘ এই হামলাকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে এর নিন্দা করেছে। জাতিসংঘের একটি কমিশন ফিলিস্তিনি ভূখণ্ডে ‘গণহত্যা’ চালানোর জন্য ইসরাইলকে অভিযুক্ত করেছে। এটি বলেছে যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ইসরাইলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অপরাধের প্ররোচনা দিয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী রাতের বেলায় গাজা সিটিতে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে। তাদের সৈন্যরা অঞ্চলের বৃহত্তম নগর কেন্দ্রের গভীরে প্রবেশ করে। সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির বলেন,…

Read More