স্টাফ রিপোর্টার,১৭ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নিবার্চনের নবনির্বাচিত নেতৃবৃন্দদের শপথ গ্রহণ অনুষ্টান সম্পন্ন হবে আগামীকাল বিকালে । জাকসুর শপথ গ্রহণ হবে সিনেট হলে বিকাল ৪ ঘটিকায় এবং হল সংসদের শপথ গ্রহণ সম্পন্ন হবে হলে হলে সন্ধ্যা ৭ ঘটিকায়। এ কর্মসুচীর সকল আয়োজন সম্পন্ন করেছেন নিবার্চন কমিশন। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর বিজয়ীদের শপথ বাক্য পাঠ করাবেন জাকসুর সভাপতি এবং উপাচার্ষ অধ্যাপক ড. কামরুল আহসান এবং হলে হলে শপথ বাক্য পাঠ করাবেন স্ব স্ব হল প্রভোষ্টগণ বলে জানান,নিবার্চন কমিশনের সদস্য সচিব ও প্রক্টোর অধ্যাপক ড.একেএম রাশিদুর আলম।
ডাকসু নিবার্চনে ফল ঘোষণায় ইসলামী ছাত্র শিবিরের জয়জয়কার বিজয় হয়েছে। বিজয়ীরা অনেকে আনন্দ মিছিল না করে কেউ কেউ দোয়া মাহফিল এবং শুভেচ্ছা বিনিমিয় করেছেন । নিবার্চনে নিরলস ভাবে কাজ করায় রবিবার বিশ^বিদ্যারযের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত এবং গতকাল থেকে যতারিতি ক্লাস ও পরীক্ষার কার্য্যক্রম শুরু হয়েছে। ৩৩ বছর পর এ নিবার্চনের দীর্ঘ সময় ভোট গণনা শেষে নিবার্চনের ফলাফল ঘোষনায় ভিপিসহ ৫টি পদ বাদে ২০ পদে বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্র শিবির। নির্বাচিত ব্যক্তিরা হলেন,ভিপি পদে নির্বাচিত হয়েছেন বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাবেক সমন্বয়ক ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রশীদ জিতু ও শিবিেিরর জিএস পদে নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম।
জাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড্ক্টর মনিরুজ্জামান জানান, সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের নির্বাচিত অন্য দুই শীর্ষ পদে এজিএস (পুরুষ) ফেরদৌস আল হাসান ও এজিএস (নারী) আয়শা সিদ্দিকা মেঘলা । অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন,শিক্ষা ও গবেষণা সম্পাদক- আবু ওবায়দা ওসামা (শিবির প্যানেল), পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক- মো. শাফায়েত মীর (শিবির প্যানেল), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- মো. জাহিদুল ইসলাম (শিবির প্যানেল),সাংস্কৃতিক সম্পাদক- মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র), সহ সাংস্কৃতিক সম্পাদক- মো: রায়হান উদ্দীন (শিবির প্যানেল), নাট্য সম্পাদক- মো রুহুল ইসলাম (শিবির প্যানেল),ক্রীড়া সম্পাদক-মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র),সহ-ক্রীড়া সম্পাদক (নারী)- ফারহানা আক্তার লুবনা (শিবির প্যানেল), সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ)- মো. মাহাদী হাসান (শিবির প্যানেল), তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক- মো. রাশেদুল ইসলাম লিখন (শিবির প্যানেল) ,সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক- আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস),সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী)- নিগার সুলতানা (শিবির প্যানেল),সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ)- মো. তৌহিদ হাসান (শিবির প্যানেল),স্বাস্হ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক- হুসনী মোবারক (শিবির প্যানেল),পরিবহন ও যোগাযোগ সম্পাদক- মো. তানভীর রহমান (শিবির প্যানেল)এবং বাকীরা সদস্য।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোট দিয়েছেন ৬৮ শতাংশ শিক্ষার্থী। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন, এজিএস পদে ১৬ জন এবং নারী প্রার্থী ছিলেন ৬ জন।
নিবার্চনে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ এনে ছাত্রদলসহ ৫টি সংগঠন নিবার্চন থেকে সড়ে যান,২ জন নিবার্চনী কর্মকর্তা এবং এক জন নিবার্চন কমিশন তাদের দায়িত্ব থেকে অব্যাহতি নেন ।নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে নেওয়া কঠোর নিরাপত্তা ব্যবস্থা শিতিল করা হয়েছে।
জাবির জাকসু এবং হল সংসদ নিবার্চনের বিজয়ীদের শপথ গ্রহন অনুষ্টিত হবে আগামীকাল
