সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে তরুণদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

১৫ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি যুবসমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি এবং সৃজনশীলতা দিয়ে সমাজের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখো। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হোক। আমি বিশ্বাস করি, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই আর অমীমাংসিত থাকতে পারবে না।’ আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ১২ তরুণের হাতে পুরস্কার তুলে…

Read More

আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করেছে

স্টাফ রিপোর্টার,১৫ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করেছিল বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ডক্টর মোঃ জাহাঙ্গীর আলম। দুপুরে সাভার মডেল কলেজে নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। তিনি এসময় আরো বলেন, বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থার নামে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে,ভালো শিক্ষার্থী হতে হলে পড়াশোনায় মনোযোগ দিতে হবে । এসময় সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর ছদরুদ্দীন আহমদ, সাভার মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন। নবীন বরণে প্রায় এক হাজার শিক্ষার্থীকে ফুল…

Read More

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে

শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার,১৫ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ পরিষদ সম্পাদক ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। দুপুরে সাভারের আশুলিয়ায় দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজের ২৯ তম ব্যাচের অরিয়েন্টেশন উদ্বোধন শেষে তিনি একথা জানান। এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে । একাদশ শ্রেণির ২৫_২৬ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এতে। এ সময় দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসির আহমেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Read More