১৩ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি পদে (ভিপি) আবদুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (এজিএস-পুরুষ) ফেরদৌস আল হাসান ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস-নারী) পদে আয়েশা সিদ্দীকা মেঘলা বিজয়ী হয়েছেন। শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করে জাকসু নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে দেখা যায়, জাকসুর কেন্দ্রীয় সংসদে শীর্ষ ৪টি পদের মধ্যে ৩টিসহ মোট ২৫টি মধ্যে ২১টি পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। অন্য পদগুলোতে নির্বাচিতরা হলেন শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু ওবায়দা ওসামা…
Read MoreDay: September 13, 2025
জাবিতে আগামীকাল ক্লাস-পরীক্ষা বন্ধ
১৩ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ ঘোষণা করেছে, বিশ্ববিদ্যালয়টিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের পর শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মানসিক ও শারীরিক ক্লান্তি বিবেচনায় ১৪ সেপ্টেম্বর (রোববার) সব একাডেমিক ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। জাবি রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, জাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ভোট গ্রহণ প্রস্তুতি, ভোট গ্রহণ ও গণনা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। তারা নিরলসভাবে পরিশ্রম করে ও নির্ঘুম রাত কাটিয়ে এখন পরিশ্রান্ত। এছাড়া, সাধারণ শিক্ষার্থীদের অনেকেই মানসিকভাবে পরিশ্রান্ত। সার্বিক…
Read Moreনেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা মোদির
১৩ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে শান্তির বার্তা দিয়েছেন তিনি। ভারত এবং নেপালের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কের কথাও উল্লেখ করেছেন মোদি। শুক্রবার নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি। এরপর মোদি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের জন্য সুশীলা কার্কিকে আমার আন্তরিক শুভেচ্ছা। নেপালের মানুষের শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতির জন্য ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।” এর আগে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বার্তা দেওয়া হয়। শপথের পর কার্কিকে স্বাগত জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘‘ঘনিষ্ঠ…
Read Moreরাশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
১৩ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপকূলে আজ শনিবার ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য দিয়েছে। ইউএসজিএস বলছে, কামচাতকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১১১ কিলোমিটার (৬৯ মাইল) পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৯ দশমিক ৫ কিলোমিটার গভীরে। যুক্তরাষ্ট্রভিত্তিক সুনামি সতর্কতা কেন্দ্র প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার বলেছে, ভূমিকম্পকে কেন্দ্র সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই। এর আগে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার কর্তৃপক্ষ বলেছিল, ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছে অবস্থিত রাশিয়ার উপকূলগুলোয় সর্বোচ্চ ১ মিটার (৩ দশমিক ৩ ফুট) পর্যন্ত উচ্চতার ‘বিপজ্জনক’…
Read Moreময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
১৩ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মহাসড়কের ওই অংশে ঢাকাগামী লেনে সংস্কারকাজ চলায় উভয় দিকে যানবাহন একই লেনে চলাচল করছিল। এ সময় হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস ও ঢাকা থেকে নেত্রকোনাগামী অয়ন-রায়ান পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক কিশোর ও এক তরুণ নিহত হন। নিহত দুজনের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে…
Read Moreচিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক মৌমিতা
১৩ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): নিজ জেলা পাবনার আরিফপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা।শুক্রবার রাত সাড়ে আটটায় নিজ মহল্লা কাচারিপাড়া জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা শেষে রাত ৯টায় পাবনা সদর উপজেলার আরিফপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।রাত ৭টা ৪০ মিনিটে তার মরদেহ বহনকারী এম্বুলেন্স নিজ বাড়িতে পৌঁছায়। এসময় শোকের ছায়া নেমে আসে তার পরিবারে। বাবা-মা ও আত্নীয় স্বজন কান্নায় ভেঙে পড়েন। পরিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে পারিবারিকভাবে বিয়ে রেজিস্ট্রি হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার। পরিবারের আশা ছিল…
Read More