নবনির্বাচিত জাকসু কমিটি’র শপথ ১৮ সেপ্টেম্বর

১৬ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)’র নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান আগামী ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. এ কে এম রশিদুল আলম আজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জাকসু নির্বাচন কমিশনের সদস্য, হল প্রভোস্ট, সকল অনুষদের ডিন, সাংবাদিক ও অন্যান্য সংশ্লিষ্টদের অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Read More

ধর্ম মত নির্বিশেষে সবাই আমরা এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

১৬ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের প্রতিটি নাগরিক সমান মর্যাদার অধিকারী এবং ধর্ম, মত বা অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে কাউকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না। তিনি বলেন, ‘আমরা সবাই একই পরিবারের সদস্য। পুরো জাতি একটি পরিবার। পরিবারের ভেতরে মতভেদ থাকতে পারে, ব্যবহারের পার্থক্য থাকতে পারে। কিন্তু পরিবার একটি অটুট জিনিস—এটাকে কেউ ভাঙতে পারবে না। আমরা যেন জাতি হিসেবে এই অটুট পরিবার হয়ে দাঁড়াতে পারি, সেটাই আমাদের লক্ষ্য।’ আজ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। এর…

Read More

ধামরাইয়ে পৃথক অভিযানে ৩১ লাখ টাকার মাদকদ্রব্যসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার,১৬ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ৩১ লাখ টাকার মাদকদ্রব্যসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। মঙ্গলবার সকালে ধামরাই থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেয় পুলিশ। সংবাদ সম্মেলন জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থানা পুলিশ কালামপুর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. শরীফকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ২শো গ্রাম হেরোইন পাওয়া যায়, যার বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা। এছাড়া, ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় পৃথক অপর এক অভিযান থেকে…

Read More