সাভারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসুস্থদের আর্থিক সহায়তা প্রদান

২ সেপ্টেম্বর ২০২৫ (বিবিনিউজ): বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে দুস্থ ও অসহায় পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেয়া হয়েছে। সোমবার দিনব্যাপী সাভার পৌরসভার ছায়াবীথি এলাকায় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র লায়ন মো. খোরশেদ আলমের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সাভার পৌরসভার শতাধিক অসহায় অসুস্থ ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের মাঝে এ আর্থিক সহায়তা তুলে দেন খোরশেদ আলম।

Read More

ভূমিকম্পে গুঁড়িয়ে গেছে আফগানিস্তানের বহু গ্রাম

২ সেপ্টেম্বর ২০২৫ (বিবিনিউজ):শক্তিশালী ভূমিকম্পে পুরো তছনছ হয়ে গেছে আফগানিস্তানের পূর্বাঞ্চল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অঞ্চলের গ্রামের পর গ্রাম পুরোপুরি গুঁড়িয়ে গেছে। কেউ কেউ বলেছেন, তাদের গ্রাম এখন প্রায় সমান হয়ে গেছে। কোনও স্থাপনাই আর অক্ষত নেই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক ইয়ামা বারিজ জানান, আফগানিস্তানের পূর্বাঞ্চলের যে এলাকা ভূমিকম্পে আঘাতপ্রাপ্ত হয়েছে, সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন তিনি। ছয় মাত্রার ভূমিকম্পে তছনছ হয়ে যাওয়া নাঙ্গারহার এবং কুনার ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখিন হয়েছে। ১২ ঘণ্টা পার হলেও এখনও উদ্ধারকাজ সম্পন্ন হয়নি। এখনও বহু মানুষকে হাসপাতালে নেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির কুনার প্রদেশ। এটি…

Read More