ধামরাইয়ে ’র‍্যাব পরিচয়ে’ মারধর করে ১ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার,১৮ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে র‍্যাব সদস্য পরিচয়ে প্রাইভেটকারে তুলে এক ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ ৯০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী এনামুল হক ধামরাই থানায় লিখিত অভিযোগ করেছেন। এনামুল জানান, বুধবার সকালে কালামপুর ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে মোটরসাইকেলে চাচা শফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বরাটিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে একটি প্রাইভেটকার তাদের গতিরোধ করে। গাড়ি থেকে নেমে আসা চার ব্যক্তি র‍্যাব পরিচয় দিয়ে তাদের হাতকড়া পরিয়ে গাড়িতে তোলে। ভুক্তভোগীর অভিযোগ, গাড়িতে তুলে হাত ও চোখ বেঁধে মারধর করা হয় এবং একপর্যায়ে সঙ্গে থাকা…

Read More

তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে আগামীকাল সাভারে বিশাল জনসভা

স্টাফ রিপোর্টার,১৮ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গ্রাম পর্যায়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে আগামীকাল সাভারের আশুলিয়ায় এক বিশাল জনসভার আয়োজন করেছে বিএনপি। শুক্রবার দুপুর তিনটায় দোশাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজ মাঠে এ জনসভার আয়োজন করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এসময় জনসভায় প্রায় কয়েক হাজার লোকজনের উপস্থিত হবেন বলে আশা প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিন পরে সেখানে অনেক বড় জনসভার আয়োজন করায় বিএনপি’র তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্য ফিরে এসেছে। ইতিমধ্যে…

Read More